আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৮৬১
অধ্যায়ঃ নফল
আসরের (ফরযের) পূর্বে সালাত আদায়ের প্রতি অনুপ্রেরণা
৮৬১. হযরত ইবন উমর (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি আসরের (ফরযের) পূর্বে চার রাক'আত (সুন্নাত) সালাত আদায় করবে, আল্লাহর তার প্রতি রহম করবেন।
(আহমদ, আবু দাউদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী-এর মতে এ হাদীসটি হাসান। ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে স্বীয় 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي الصَّلَاة قبل الْعَصْر
861 - عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رحم الله امْرأ صلى قبل الْعَصْر أَرْبعا

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَحسنه وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান