আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ৯৬৫
অধ্যায়ঃ নফল
সকাল ও সন্ধ্যায় কতিপয় আয়াত তিলাওয়াত ও যিকর করার প্রতি অনুপ্রেরণা
৯৬৫. হযরত ইবন আব্বাস (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি সকালবেলা এই দু'আঃ
فسبحان الله حِين تمسون وَحين تُصبحُونَ وَله الْحَمد فِي السَّمَوَات وَالْأَرْض وعشيا وَحين تظْهرُونَ يخرج الْحَيّ من الْمَيِّت وَيخرج الْمَيِّت من الْحَيّ ويحيي الأَرْض بعد مَوتهَا وَكَذَلِكَ تخرجُونَ
"এবং তোমরা সকাল-সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তাঁরই জন্য আসমানে ও যমীনে প্রশংসা। রাতে ও দুপুরে যিনি মৃতকে জীবিত থেকে এবং জীবিতকে মৃত থেকে বের করেন। যিনি মৃত যমীনকে পুনর্জীবিত করেন ও তাতে অংকুরোদগম করেন।" -পাঠ করবে, সে সেদিনে যা হারিয়েছে তা অর্জন করবে। অনুরূপ যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে, সে রাতে যা হারিয়েছে তা অর্জন করবে।
(আবু দাউদ, হাদীসটি বর্ণনা করেছেন। তিনি এর সনদটি দুর্বল বলেন নি। তবে ইমাম বুখারী (র) তাঁর 'তারীখ' গ্রন্থে এর সমালোচনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي آيَات وأذكار يَقُولهَا إِذا أصبح وَإِذا أَمْسَى
965 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من قَالَ حِين يصبح فسبحان الله حِين تمسون وَحين تُصبحُونَ وَله الْحَمد فِي السَّمَوَات وَالْأَرْض وعشيا وَحين تظْهرُونَ يخرج الْحَيّ من الْمَيِّت وَيخرج الْمَيِّت من الْحَيّ ويحيي الأَرْض بعد مَوتهَا وَكَذَلِكَ تخرجُونَ الرّوم - أدْرك مَا فَاتَهُ فِي يَوْمه ذَلِك وَمن قالهن حِين يُمْسِي أدْرك مَا فَاتَهُ فِي ليلته

رَوَاهُ أَبُو دَاوُد وَلم يُضعفهُ وَتكلم فِيهِ البُخَارِيّ فِي تَارِيخه