আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬০৭
অধ্যায়ঃ রোযা
কষ্টকর সফরে মুসাফিরের রোযা পালন প্রসঙ্গে সতর্কবাণী ও রোযা ছেড়ে দেয়ার প্রতি উৎসাহ দান
১৬০৭. হযরত জাবির (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ﷺ বিজয়ের বছর মক্কার দিকে রওয়ানা হয়ে 'গামীম' নামক স্থানে এসে পৌঁছলেন। তিনি ও তাঁর সফরসঙ্গী সকলেই রোযা রেখেছিলেন। একটু পর তিনি পানির একটি পেয়ালা আনতে বললেন এবং এটিকে উপরে ধরলেন। এমনকি লোকজন তা দেখতে পেল। তারপর পানিপান করে ফেললেন। এই ঘটনার পর তাঁকে বলা হল যে, অনেকেই এ পর্যন্ত রোযার উপরই রয়ে গেছে। তখন তিনি বললেন ওরা হল অবাধ্য। অপর এক বর্ণনায় রয়েছে যে, রাসূলুল্লাহ ﷺ-কে বলা হল, কতিপয় লোক এখনও রোযা অবস্থায় রয়েছে। তখন তিনি বললেন, ওরা হল অবাধ্য। ওরা হল অবাধ্য। অন্য বর্ণনায় রয়েছে। রাসূলুল্লাহ ﷺ-কে বলা হল কিছু লোকের জন্য রোযা রাখা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তারা আপনার অপেক্ষায় রয়েছে যে, আপনি কি করেন। তখন আসরের পর তিনি পানির পাত্র আনতে বললেন।……………… হাদীসের শেষ পর্যন্ত।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
ترهيب الْمُسَافِر من الصَّوْم إِذا كَانَ يشق عَلَيْهِ وترغيبه فِي الْإِفْطَار
1607- عَن جَابر رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خرج عَام الْفَتْح إِلَى مَكَّة فِي رَمَضَان حَتَّى بلغ كرَاع الغميم فصَام وَصَامَ النَّاس ثمَّ دَعَا بقدح من مَاء فرفعه حَتَّى نظر النَّاس إِلَيْهِ ثمَّ شرب فَقيل لَهُ بعد ذَلِك إِن بعض النَّاس قد صَامَ فَقَالَ أُولَئِكَ العصاة
وَفِي رِوَايَة فَقيل لَهُ إِن بعض النَّاس قد صَامَ فَقَالَ أُولَئِكَ العصاة أُولَئِكَ العصاة
وَفِي رِوَايَة فَقيل لَهُ إِن بعض النَّاس قد شقّ عَلَيْهِم الصّيام وَإِنَّمَا ينظرُونَ فِيمَا فعلت فَدَعَا بقدح من مَاء بعد الْعَصْر الحَدِيث
رَوَاهُ مُسلم

হাদীসের তাখরীজ (সূত্র):
كرَاع بِضَم الْكَاف
الغميم بِفَتْح الْغَيْن الْمُعْجَمَة وَهُوَ مَوضِع على ثَلَاثَة أَمْيَال من عسفان
الغميم بِفَتْح الْغَيْن الْمُعْجَمَة وَهُوَ مَوضِع على ثَلَاثَة أَمْيَال من عسفان