আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৯. অধ্যায়ঃ রোযা
হাদীস নং: ১৬৪৮
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৪৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম ﷺ বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যাকথন ও মিথ্যাচার ত্যাগ করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোন প্রয়োজন নেই।
(হাদীসটি বুখারী, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। ইবন মাজাহর বর্ণনাটি নিম্নরূপ:
"যে ব্যক্তি মিথ্যা, মূর্খতা ও সে অনুযায়ী কর্ম পরিত্যাগ করল না।" নাসাঈর একটি বর্ণনাও এরূপ রয়েছে। তাবারানী এ হাদীসটি 'সগীর' ও 'আওসাত' নামক গ্রন্থদ্বয়ে হযরত আনাস (রা) সূত্রে এভাবে বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি অশ্লীল বাক্য ও মিথ্য পরিত্যাগ করল না। তার পানাহার ত্যাগে আল্লাহর কোন প্রয়োজন নেই।)

كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1648- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من لم يدع قَول الزُّور وَالْعَمَل بِهِ فَلَيْسَ لله حَاجَة فِي أَن يدع طَعَامه وَشَرَابه
رَوَاهُ البُخَارِيّ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَعِنْده من لم يدع قَول الزُّور وَالْجهل وَالْعَمَل بِهِ
وَهُوَ رِوَايَة للنسائي
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير والأوسط من حَدِيث أنس بن مَالك وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لم يدع الْخَنَا وَالْكذب فَلَا حَاجَة لله أَن يدع طَعَامه وَشَرَابه

হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা জানা গেল যে, আল্লাহ তা'আলার কাছে রোযা মকবুল ও গ্রহণযোগ্য হওয়ার জন্য এটা জরুরী যে, মানুষ পানাহার বর্জন ছাড়া গুনাহ ও অশ্লীল কথা ও কাজ থেকেও নিজের মুখ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের হেফাযত করবে। যদি কোন ব্যক্তি রোযা রাখে আর গুনাহর কথা-বার্তা ও গুনাহর কাজ করতে থাকে, তাহলে আল্লাহ্ তা'আলা তার এ রোযার প্রতি ভ্রুক্ষেপও করবেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)