আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৪৯
অধ্যায়ঃ রোযা
রোযাদারকে পরনিন্দা, অশ্লীল বাক্য, মিথ্যা ইত্যাদি থেকে সতর্কীকরণ
১৬৪৯. হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মহান আল্লাহ বলেনঃ আদম সন্তানের সকল কাজ তার জন্যই। কিন্তু রোযা, এটি আমার। আর আমিই এর প্রতিদান দেব। রোযা ঢাল স্বরূপ। তাই যখন তোমাদের কারো রোযার দিন আসে, তখন যেন সে অশ্লীল কথা না বলে ও উচ্চৈস্বরে (উত্তেজিত) বাক্যালাপ না করে। কেউ যদি তাকে গালি দেয় অথবা ঝগড়া করতে আসে, তখন যেন সে বলে দেয়, আমি রোযাদার, আমি রোযাদার...
(হাদীসটি বুখারী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহও এটি বর্ণনা করেন। এসব সূত্রে হাদীসটি ইতিপূর্বেও বর্ণিত হয়েছে। এর গরীব সূত্রটি 'সিয়াম' অধ্যায়ে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّوْم
ترهيب الصَّائِم من الْغَيْبَة وَالْفُحْش وَالْكذب وَنَحْو ذَلِك
1649- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَيْضا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الله عز وَجل كل عمل ابْن آدم لَهُ إِلَّا الصّيام فَإِلَيَّ وَأَنا أجزي بِهِ وَالصِّيَام جنَّة فَإِذا كَانَ يَوْم صَوْم أحدكُم فَلَا يرْفث وَلَا يصخب فَإِن سابه أحد أَو قَاتله فَلْيقل إِنِّي صَائِم إِنِّي صَائِم
الحَدِيث
رَوَاهُ البُخَارِيّ وَاللَّفْظ لَهُ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَتقدم بِطرقِهِ وَذكر غَرِيبه فِي الصّيام
tahqiqতাহকীক:তাহকীক চলমান