আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৬৫৯
অধ্যায়ঃ রোযা
সাদকা-ই-ফিতরের প্রতি উৎসাহ দান ও এর তাকীদ প্রসঙ্গ
১৬৫৯. হযরত আবদুল্লাহ ইবন সা'লাবা অথবা সা'লাবা ইবন আবদুল্লাহ ইবন আবু সুআয়র থেকে তাঁর পিতা (রা) সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ ﷺ বলেন। প্রত্যেক ছোট-বড়, আযাদ ও দাস, পুরুষ ও মহিলা, ধনী ও নির্ধন ব্যক্তির উপর (সাদকা-ই-ফিতর হিসাবে) এক সা' গম অথবা যব নির্ধারিত রয়েছে। তোমাদের ধনীদেরকে আল্লাহ এরদ্বারা পবিত্র করবেন। আর গরীবদেরকে তাদের প্রদত্ত পরিমাণের চেয়ে বেশি দান করবেন।
(হাদীসটি আহমদ ও আবু দাউদ বর্ণনা করেছেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صَدَقَة الْفطر وَبَيَان تأكيدها
1659- وَعَن عبد الله بن ثَعْلَبَة أَو ثَعْلَبَة بن عبد الله بن أبي صعير عَن أَبِيه رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم صَاع من بر أَو قَمح على كل صَغِير أَو كَبِير حر أَو عبد ذكر أَو أُنْثَى غَنِي أَو فَقير أما غنيكم فيزكيه الله وَأما فقيركم فَيرد الله عَلَيْهِ أَكثر مِمَّا أعْطى

رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد

হাদীসের তাখরীজ (সূত্র):

صعير هُوَ بِالْعينِ الْمُهْملَة مُصَغرًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান