আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৭৭
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭৭. হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ(ﷺ)বলেছেন, হে আল্লাহ! মদীনার প্রতি আমাদের অন্তরে মক্কার মত অথবা এর চাইতেও অধিক ভালবাসা সৃষ্টি করে দাও। মদীনাকে আমাদের জন্য স্বাস্থ্যকর করে দাও এবং এর পরিমাপে আমাদের জন্য বরকত দাও। তুমি এর মহামারীকে জুহফায় স্থানান্তরিত করে নিয়ে যাও।
(হাদীসটি মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। বলা হয় যে, রাসূলুল্লাহ্ জুহফায় এজন্য মদীনার মহামারীকে স্থানান্তরিত করতে দু'আ করেছিলেন যে, এটি ইয়াহুদীদের আবাসস্থল ছিল।)
(হাদীসটি মুসলিম প্রমুখ মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন। বলা হয় যে, রাসূলুল্লাহ্ জুহফায় এজন্য মদীনার মহামারীকে স্থানান্তরিত করতে দু'আ করেছিলেন যে, এটি ইয়াহুদীদের আবাসস্থল ছিল।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1877- وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اللَّهُمَّ حبب إِلَيْنَا الْمَدِينَة كحبنا مَكَّة أَو أَشد وصححها لنا وَبَارك لنا فِي صاعها ومدها وانقل حماها فاجعلها بِالْجُحْفَةِ
رَوَاهُ مُسلم وَغَيره قيل إِنَّمَا دَعَا بِنَقْل الْحمى إِلَى الْجحْفَة لِأَنَّهَا كَانَت إِذْ ذَاك دَار الْيَهُود
رَوَاهُ مُسلم وَغَيره قيل إِنَّمَا دَعَا بِنَقْل الْحمى إِلَى الْجحْفَة لِأَنَّهَا كَانَت إِذْ ذَاك دَار الْيَهُود