আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৭৮
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৭৮. হযরত আলী ইবন আবু তালিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ(ﷺ)-এর সাথে বের হলাম। যখন সা'দ (রা)-এর বাড়ির পাশে পানি সরবরাহ করার স্থানে পৌঁছলাম, তখন রাসূলুল্লাহ(ﷺ)বললেনঃ হে আল্লাহ্! তোমার বান্দা ও প্রিয়পাত্র ইবরাহীম (আ) তোমার কাছে মক্কায় বরকত প্রদানের জন্য দু’আ করেছিলেন। আমি মুহাম্মদ তোমার বান্দা ও রাসূল আমি তোমার নিকট মদীনাবাসীর জন্য দু'আ করছি যে, তুমি তাদের পরিমাপে (তাদের আহার্য বস্তুর মধ্যে) মক্কাবাসীকে যেমন বরকত দিয়েছ তদ্রূপ বরকত প্রদান কর, বরং দ্বিগুণ বরকত দান কর।
(হাদীসটি তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে খুবই উত্তম সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী 'আওসাত' নামক গ্রন্থে খুবই উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1878- وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ قَالَ خرجنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَتَّى إِذا كُنَّا عِنْد السقيا الَّتِي كَانَت لسعد قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللَّهُمَّ إِن إِبْرَاهِيم عَبدك وخليلك دعَاك لاهل مَكَّة بِالْبركَةِ وَأَنا مُحَمَّد عَبدك وَرَسُولك وَإِنِّي أَدْعُوك لاهل الْمَدِينَة أَن تبَارك لَهُم فِي صاعهم ومدهم مثل مَا باركت لاهل مَكَّة وَاجعَل مَعَ الْبركَة بركتين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد قوي
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد قوي