আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১১. অধ্যায়ঃ হজ্জ
হাদীস নং: ১৮৮৫
অধ্যায়ঃ হজ্জ
আমৃত্যু মদীনায় বসবাসের প্রতি উৎসাহ দান এবং মদীনা, উজ্বল ও আকীক উপত্যকার ফযীলত প্রসঙ্গ
১৮৮৫. হযরত সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ(ﷺ) যখন তাবুক থেকে ফিরে আসলেন, তখন যুদ্ধে অংশগ্রহণ করেনি এমন কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করল এবং তারা ধুলি উড়িয়ে আসল। রাসুলুল্লাহ্ (ﷺ)-এর সাথে যারা ছিলেন, তাদের কেউ কেউ নিজেদের নাক ঢেকে ফেললেন। রাসূলুল্লাহ্ (ﷺ)তখন নিজের চেহারার পর্দা খুলে দিলেন এবং বললেনঃ এর ধূলিবালিতে সকল রোগের উপশম রয়েছে। বর্ণনাকারী বলেন, আমার ধারণা যে, তিনি এও বলেছিলেন, কুষ্ঠ ও শ্বেতকুষ্ঠেরও প্রতিষেধক রয়েছে।
(হাদীসটি রাযীন আবদারী তাঁর 'জামি' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তবে আমি হাদীসের মূল গ্রন্থসমূহে এটি দেখিনি।)
(হাদীসটি রাযীন আবদারী তাঁর 'জামি' নামক গ্রন্থে বর্ণনা করেছেন। তবে আমি হাদীসের মূল গ্রন্থসমূহে এটি দেখিনি।)
كتاب الْحَج
التَّرْغِيب فِي سُكْنى الْمَدِينَة إِلَى الْمَمَات وَمَا جَاءَ فِي فَضلهَا وَفضل أحد ووادي العقيق
1885- وَعَن سعد رَضِي الله عَنهُ قَالَ لما رَجَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تَبُوك تَلقاهُ رجال من المتخلفين من الْمُؤمنِينَ فأثاروا غبارا فخمر بعض من كَانَ مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنفه فأزال رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اللثام عَن وَجهه وَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن فِي غبارها شِفَاء من كل دَاء
قَالَ وَأرَاهُ ذكر وَمن الجذام والبرص
ذكره رزين الْعَبدَرِي فِي جَامعه وَلم أره فِي الْأُصُول
قَالَ وَأرَاهُ ذكر وَمن الجذام والبرص
ذكره رزين الْعَبدَرِي فِي جَامعه وَلم أره فِي الْأُصُول