আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৯৪
অধ্যায়ঃ হজ্জ
মদীনাবাসীকে ভীতি প্রদর্শন অথবা তাঁদের অনিষ্ট সাধনের ইচ্ছা প্রসঙ্গে সতর্কবাণী
১৮৯৪. হযরত সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে কেউ মদীনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে এমনভাবে গলে যাবে যেমন পানিতে লবণ গলে যায়।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।)
كتاب الْحَج
التَّرْهِيب من إخافة أهل الْمَدِينَة أَو إرادتهم بِسوء
1894- عَن سعد رَضِي الله عَنهُ قَالَ سَمِعت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا يكيد أهل الْمَدِينَة أحد إِلَّا انماع كَمَا ينماع الْملح فِي المَاء

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান