আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১১. অধ্যায়ঃ হজ্জ

হাদীস নং: ১৮৯৫
অধ্যায়ঃ হজ্জ
মদীনাবাসীকে ভীতি প্রদর্শন অথবা তাঁদের অনিষ্ট সাধনের ইচ্ছা প্রসঙ্গে সতর্কবাণী
১৮৯৫. মুসলিমের অপর এক বর্ণনায় রয়েছে। যে কেউ মদীনাবাসীর অনিষ্ট করতে চাইবে, আল্লাহ তাকে আগুনে এমনভাবে জ্বালিয়ে ফেলবেন, যেমন শীসা আগুনে গলে যায় অথবা লবণ পানিতে গলে যায়।
(এ হাদীসটি সাহাবীদের এক জামা'আত থেকে 'সিহাহ' ও অন্যান্য গ্রন্থে বর্ণিত হয়েছে।)
كتاب الْحَج
التَّرْهِيب من إخافة أهل الْمَدِينَة أَو إرادتهم بِسوء
1895- وَفِي رِوَايَة لمُسلم وَلَا يُرِيد أحد أهل الْمَدِينَة بِسوء إِلَّا أذابه الله فِي النَّار ذوب الرصاص أَو ذوب الْملح فِي المَاء
وَقد رُوِيَ هَذَا الحَدِيث عَن جمَاعَة من الصَّحَابَة فِي الصِّحَاح وَغَيرهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান