আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৫৭
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৫৭. জনৈক আনসারী সাহাবী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: ঘোড়া তিন প্রকার। ঐ ঘোড়া, যেটি কোন ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে পালন করে। এ ধরনের ঘোড়ার মূল্য পূণ্যরূপে গণ্য হবে। এতে সওয়ার হওয়া এবং অন্যের ব্যবহারের জন্য ধার দেয়া সবই পূণ্য। দ্বিতীয় ঐ ঘোড়া যা দিয়ে কোন ব্যক্তি জুয়া ও প্রতিযোগিতায় অংশ নেয়। এর মূল্য ও এর উপর আরোহণ সবই গুনাহর কাজ বলে গণ্য হবে। তৃতীয় ঐ ঘোড়া যা মানুষ জীবিকার প্রয়োজনে প্রতিপালন করে। আশা করা যায় যে, আল্লাহ চাইলে এরদ্বারা অভাব-অনটন থেকে মুক্তি পাওয়া যাবে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারীদের মতই।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারীদের মতই।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1957- وَعَن رجل من الْأَنْصَار رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل ثَلَاثَة فرس يرتبطه الرجل فِي سَبِيل الله عز وَجل فثمنه أجر وركوبه أجر وعاريته أجر وَفرس يغالق عَلَيْهِ الرجل ويراهن فثمنه وزر وركوبه وزر وَفرس للبطنة فَعَسَى أَن يكون سدادا من الْفقر إِن شَاءَ الله
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح