আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৫৮
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৫৮. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: ঘোড়া তিন ধরনের: আল্লাহর ঘোড়া, মানুষের ঘোড়া আর শয়তানের ঘোড়া। আল্লাহর ঘোড়া হলো, যে ঘোড়া মহান আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে প্রতিপালন করা হয়। এর আহার্য্য মল-মূত্র; অতঃপর আল্লাহর ইচ্ছায় রাবী আরো যা বলেছেন (অর্থাৎ ঘোড়ার যাবতীয় আহার্য এবং মল-মূত্রের পরিবর্তেও পালনকারীকে সওয়াব দেয়া হবে)। শয়তানের ঘোড়া হলো, যে ঘোড়া জুয়া ও প্রতিযোগিতায় ব্যবহার করা হয়। আর মানুষের ঘোড়া হলো, যে ঘোড়া পালনকারী তার বংশ বৃদ্ধির আশায় এবং নিজের প্রয়োজনে লালন করে, এটা তার দারিদ্র্য ঢাকার আবরণ স্বরূপ।
(এ হাদীসটিও আহমদ তাঁর গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
(এ হাদীসটিও আহমদ তাঁর গ্রন্থে হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1958- وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل ثَلَاثَة فرس للرحمن وَفرس للْإنْسَان وَفرس للشَّيْطَان فَأَما فرس الرَّحْمَن فَالَّذِي يرتبط فِي سَبِيل الله عز وَجل فعلفه وبوله وروثه وَذكر مَا شَاءَ الله وَأما فرس الشَّيْطَان فَالَّذِي يقامر عَلَيْهِ ويراهن وَأما فرس الْإِنْسَان فالفرس يرتبطها الْإِنْسَان يلْتَمس بَطنهَا فَهِيَ ستر من فقر
رَوَاهُ أَحْمد أَيْضا بِإِسْنَاد حسن
رَوَاهُ أَحْمد أَيْضا بِإِسْنَاد حسن