আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৬০
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬০. ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটির শেষাংশ বর্ণনা করেছেন, তিনি বলেন: ঘোড়ার কল্যাণে প্রায়কারী আঁজলাভরে সাদকাকারীর অনুরূপ। রাবী বলেন, আমি উমর (রা)-কে জিজ্ঞেস করলাম, আঁজলা ভরে সাদকাকারী কি? তিনি বললেনঃ যে উদার হস্তে মুঠোভরে সওয়াবের জন্য ব্যয় করে এমন ব্যক্তি।
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1960- وروى ابْن حبَان فِي صَحِيحه شطره الْأَخير قَالَ مثل الْمُنفق على الْخَيل كالمتكفف بِالصَّدَقَةِ فَقلت لعمر مَا المتكفف بِالصَّدَقَةِ قَالَ الَّذِي يُعْطي بكفه