আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৬১
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৬১. নবী করীম (ﷺ) এর সাহাবী হযরত আবূ কাবশা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন : কিয়ামত পর্যন্ত ঘোড়ার ললাটের কেশগুচ্ছে মুসলমানদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। ঘোড়া পালনকারী ব্যক্তিবর্গ (জিহাদকারীগণ) কিয়ামত পর্যন্ত এরদ্বারা মদদপ্রাপ্ত হতে থাকবে (অর্থাৎ ঘোড়ার জন্য অর্থ ব্যয়কারী সাদকাকারীর অনুরূপ বলে গণ্য হবে)।
(হাদীসটি তাবারানী ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটির সূত্র সহীহ।)
(হাদীসটি তাবারানী ও ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন এবং বলেছেন, হাদীসটির সূত্র সহীহ।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1961- وَعَن أبي كَبْشَة رَضِي الله عَنهُ صَاحب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْخَيل مَعْقُود فِي نَوَاصِيهَا الْخَيْر إِلَى يَوْم الْقِيَامَة وَأَهْلهَا مُعَانُونَ عَلَيْهَا والمنفق عَلَيْهَا كالباسط يَده بِالصَّدَقَةِ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد