আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ১৯৭২
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭২. হযরত উকবা ইবন আবদ আস-সুলামী (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ-কে বলতে শুনেছেন: তোমার ঘোড়ার ললাটের কেশদাম, গ্রীবার পশম ও পুচ্ছ কর্তন করো না। কেননা পুচ্ছদ্বারা সে ক্ষতিকর বস্তু থেকে আত্মরক্ষা করে থাকে, গ্রীবার পশম দ্বারা সে তাপ সংরক্ষণ করে। আর ঘোড়ার ললাটের কেশদামে নিহিত রয়েছে কল্যাণ।
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত সনদে এক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।)
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। তাঁর বর্ণিত সনদে এক অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1972- وَعَن عقبَة بن عبد السّلمِيّ رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا تقصوا نواصي الْخَيل وَلَا معارفها وَلَا أذنابها فَإِن أذنابها مذابها ومعارفها دفؤها ونواصيها مَعْقُود فِيهَا الْخَيْر
رَوَاهُ أَبُو دَاوُد وَفِي إِسْنَاده رجل مَجْهُول
رَوَاهُ أَبُو دَاوُد وَفِي إِسْنَاده رجل مَجْهُول