আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৭৩
অধ্যায়ঃ জিহাদ
প্রদর্শনেচ্ছা ও খ্যাতির আকাঙ্ক্ষা পরিহার করে জিহাদের জন্য ঘোড়া আটকিয়ে রাখার উৎসাহ দান ও ফযীলত প্রসঙ্গে হাদীসে উল্লেখিত বিশেষ ধরনের ঘোড়া প্রতিপালনে উদ্বুদ্ধকরণ এবং ঘোড়ার ললাটের কেশ কাটার নিষিদ্ধতা, কেননা এতেও রয়েছে বরকত ও কল্যাণ
১৯৭৩. হযরত উকবা ইবন আমির ও আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তাঁরা বলেন, রাসুলুল্লাহ্ মায়ের (ﷺ) বলেছেনঃ উত্তম ঘোড়া হল সেই ঘোড়া যার সম্পূর্ণ শরীর কালো, কপালের মধ্যভাগ হাল্কা সাদা বর্ণের ও উপরের চোয়াল এবং হাঁটুর নীচের অংশ উজ্জ্বল সাদা বর্ণের।
ইয়াযীদ ইবন আবু হাবীব বলেন, আর যদি ঘন কালো বর্ণের না হয়, তবে এ সকল গুণসহ খয়েরী বর্ণের ঘোড়া।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي احتباس الْخَيل للْجِهَاد لَا رِيَاء وَلَا سمعة وَمَا جَاءَ فِي فَضلهَا وَالتَّرْغِيب فِيمَا يذكر مِنْهَا وَالنَّهْي عَن قصّ نَوَاصِيهَا لِأَن فِيهَا الْخَيْر وَالْبركَة
1973- وَعَن عقبَة بن عَامر وَأبي قَتَادَة رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير الْخَيل الأدهم الأقرح الأرثم المحجل طلق الْيَد الْيُمْنَى

قَالَ يزِيد يَعْنِي ابْن أبي حبيب فَإِن لم يكن أدهم فكميت على هَذِه الشية

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান