আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৭৯
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৭৯. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে বান্দা আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তা'আলা ঐ একদিনের রোযার পরিবর্তে তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর খরীফ* দূরে সরিয়ে নেন।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।)

*খরীফ অর্থ একটি তাজী ঘোড়ার তীব্রগতিতে সত্তর বছরের পথ। অর্থাৎ যদি কেউ জিহাদরত অবস্থায় নফল ইবাদত করে, তাহলে জান্নাত তার নিকটতর হয়ে যাবে এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেয়া হবে।
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1979- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من عبد يَصُوم يَوْمًا فِي سَبِيل الله إِلَّا باعد الله بذلك الْيَوْم وَجهه عَن النَّار سبعين خَرِيفًا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান