আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১২. অধ্যায়ঃ জিহাদ

হাদীস নং: ১৯৮০
অধ্যায়ঃ জিহাদ
মুজাহিদ ও সীমান্ত পাহারায় রত ব্যক্তিত্ব অধিক পরিমাণে নেক আমল তথা রোযা, নামায ও যিকির ইত্যাদি আদায়ের প্রতি উৎসাহ দান
১৯৮০. হযরত মুয়ায ইবন আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন; রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে রমযান ব্যতীত অন্য কোন সময় একদিন রোযা রাখে, আল্লাহ তা'আলা তাকে জাহান্নাম থেকে দ্রুতগামী তাজী ঘোড়ার গতি অনুযায়ী একশ' বছরের দূরত্বে সরিয়ে দেন।
(হাদীসটি যুবান ইবন ফাইদ সূত্রে আবূ ইয়ালা বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
ترغيب الْغَازِي والمرابط فِي الْإِكْثَار من الْعَمَل الصَّالح من الصَّوْم وَالصَّلَاة وَالذكر وَنَحْو ذَلِك وَتقدم فِي بَاب النَّفَقَة فِي سَبِيل الله
1980- وَعَن معَاذ بن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَامَ يَوْمًا فِي سَبِيل الله فِي غير رَمَضَان بعد من النَّار مائَة عَام سير الْمُضمر الْجواد

رَوَاهُ أَبُو يعلى من طَرِيق زبان بن فائد
tahqiqতাহকীক:তাহকীক চলমান