আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৫৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৫৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি যখনই ইখলাসের সাথে কালেমা পাঠ করে, তখন এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয় এমন কি তা আরশ পর্যন্ত পৌঁছে যায়, যতক্ষণ কবীরা গুনাহসমূহ হতে বেঁচে থাকা হয়।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃঃ এটি হাসান-গরীব হাদীস।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2356- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا قَالَ عبد لَا إِلَه إِلَّا الله قطّ مخلصا إِلَّا فتحت لَهُ أَبْوَاب السَّمَاء حَتَّى يُفْضِي إِلَى الْعَرْش مَا اجْتنبت الْكَبَائِر

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহর খাস ফযীলত বর্ণনা করা হয়েছে যে, যদি ইসলামের সাথে বিশুদ্ধ অন্তরে তা পাঠ করা হয় এবং আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টিকারী কবীরা গুনাসমূহ থেকে বান্দা সতর্কতার সাথে বিরত থাকে, তা হলে এ কালিমা আল্লাহর তা'আলা পর্যন্ত পৌঁছে যায়। এবং তাকে খাস মকবুলিয়তের দ্বারা ধন্য করা হয়। তিরমিযী শরীফের অপর একটি হাদীসে আছে:

وَلَا إِلَهَ إِلَّا اللّٰهُ لَيْسَ لَهُ حِجَابٌ مِنْ دُونِ اللّٰهِ حَتَّى تَخْلُصُ إِلَيْهِ.

কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহর মধ্যে কোন অন্তরায় নেই। এই কালিমা সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহর যিকরের অন্যন্য কালিমার তুলনায় এ কালিমাটির বিশেষ বৈশিষ্ট্য ও ফযীলত আছে।

হযরত শাহ্ ওলীউল্লাহ্ (র) হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখেন লা-ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্ব হচ্ছে, তা শিরকে জলীকে চিরতরে খতম করে দেয়। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, তা শিরকে খফী বা গোপন শিরককেও খতম করে দেয়। তৃতীয় বিশেষত্ব হচ্ছে, তা বান্দা এবং মা'রিফতে ইলাহীর মধ্যেকার সকল পর্দাকে জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে মা'রিফাত হাসিল এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান