আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৩৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরো এক প্রকার তাসবীহ
২৪৩৫. হযরত আবূ উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) আমাকে দেখলেন যে, আমি আমার ওষ্ঠদ্বয় নাড়াচাড়া করছি। তিনি বললেন, হে আবু উমামা! কি পড়তে ঠোঁট নাড়াচ্ছ? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর যিকির করছি। তিনি বললেন, তোমার সারারাত ও সারা দিনের যিকিরের চেয়ে উত্তম যিকরের সন্ধান কি আমি দেব না? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, তুমি এই তাসবীহটি পাঠ করবেঃ
سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا خَلَقَ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ وَسُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ وَسُبْحَانَ اللَّهِ مِلْءَ مَا أَحْصَى كِتَابُهُ وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا خَلَقَ وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا خَلَقَ وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ كُلِّ شَيْءٍ وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ مَا أَحْصَى كِتَابُهُ وَالْحَمْدُ لِلَّهِ مِلْءَ مَا أَحْصَى كِتَابُهُ والحمد لله عدد كل شيء والحمد لله مِن كُلِّ شَيْءٍ
"আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তাঁর সৃষ্টির সংখ্যা অনুপাতে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তাঁর সৃষ্টি যা ভরে ফেলে, সেই পরিমাণ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সেই পরিমাণ, যে পরিমাণ সৃষ্টি যমীনে রয়েছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেই পরিমাণ, যে পরিমাণ আসমান-যমীনকে ভরে দেয়। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেই পরিমাণ, যেই পরিমাণ তাঁর কিতাব লিপিবদ্ধ করেছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেই পরিমাণ, যেই পরিমাণ তাঁর লিপির লিখনীকে ভরে দেয়। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সকল বস্তুর সংখ্যা হিসেবে। আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সেই সংখ্যায়, যা সকল বস্তুকে ভরে দেয়। অনুরূপভাবে আমি আল্লাহর প্রশংসা করছি।"
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইবন খুযায়মা এবং ইবন হিব্বানও এটি তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে সংক্ষেপে বর্ণনা করেছেন। হাকিম এটি বর্ণনা করে বলেছেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।
তাবারানী এ হাদীসটি দু'টি সনদে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি সনদ উত্তম। এর-ভাষ্য হলঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃঃ আমি কি তোমাকে এমন বস্তুর কথা বলব না যে, তোমার সারারাত ও সারা দিনের সাধনাও তার সমান হবে না? আমি বললাম জ্বী হ্যাঁ। তিনি বললেন, তুমি এরূপ বলবেঃ
وَالْحَمْدُ لِلَّهِ عَدَدَ كُلِّ شَيْءٍ وَالْحَمْدُ لِلَّهِ مِلء كُلِّ شَيْءٍ
এ বর্ণনায় প্রথমে আলহামদু লিল্লাহ, পরে সুবহানাল্লাহ এবং সবশেষে আল্লাহু আকবর পাঠের কথা রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2435- عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ رَآنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَأَنا أحرك شفتي فَقَالَ لي بِأَيّ شَيْء تحرّك شفتيك يَا أَبَا أُمَامَة فَقلت أذكر الله يَا رَسُول الله فَقَالَ أَلا أخْبرك بِأَكْثَرَ وَأفضل من ذكرك بِاللَّيْلِ وَالنَّهَار قلت بلَى يَا رَسُول الله
قَالَ تَقول سُبْحَانَ الله
عدد مَا خلق سُبْحَانَ الله ملْء مَا خلق سُبْحَانَ الله عدد مَا فِي الأَرْض سُبْحَانَ الله ملْء مَا فِي الأَرْض وَالسَّمَاء سُبْحَانَ الله عدد مَا أحصى كِتَابه سُبْحَانَ الله ملْء مَا أحصى كِتَابه سُبْحَانَ الله عدد كل شَيْء سُبْحَانَ الله ملْء كل شَيْء الْحَمد لله عدد مَا خلق وَالْحَمْد لله ملْء مَا خلق وَالْحَمْد لله عدد مَا فِي الأَرْض وَالسَّمَاء وَالْحَمْد لله ملْء مَا فِي الأَرْض وَالسَّمَاء وَالْحَمْد لله عدد مَا أحصى كِتَابه وَالْحَمْد لله ملْء مَا أحصى كِتَابه وَالْحَمْد لله عدد كل شَيْء وَالْحَمْد لله ملْء كل شَيْء

رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا بِاخْتِصَار وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط الشَّيْخَيْنِ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَادَيْنِ أَحدهمَا حسن وَلَفظه قَالَ أَفلا أخْبرك بِشَيْء إِذا قلته ثمَّ دأبت اللَّيْل وَالنَّهَار لم تبلغه قلت بلَى
قَالَ تَقول الْحَمد لله عدد مَا أحصى كِتَابه وَالْحَمْد لله ملْء مَا أحصى كِتَابه وَالْحَمْد لله عدد مَا أحصى خلقه وَالْحَمْد لله ملْء مَا فِي خلقه وَالْحَمْد لله ملْء سمواته وأرضه وَالْحَمْد لله عدد كل شَيْء وَالْحَمْد لله على كل شَيْء وتسبح مثل ذَلِك وتكبر مثل ذَلِك
tahqiqতাহকীক:তাহকীক চলমান