আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৩৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৩৬. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁদেরকে বলেছেনঃ আল্লাহর এক বান্দা বলেছিল, "হে আমার প্রতিপালক! আমি তোমার মহান সত্তা ও নিখিল রাজত্বের পক্ষে মানানসই প্রশংসা করছি।" আমল লিখক ফিরিশতাদ্বয় তখন সমস্যায় পড়ে গেলেন, তাঁরা বুঝতে পারছিলেন না যে, এটি কিভাবে তাঁরা লিখবেন। তাই তাঁরা এটি নিয়ে আসমানে আরোহণ করলেন এবং বললেন, হে আমাদের প্রতিপালক। তোমার বান্দা এমন এক কথা বলেছে, আমরা বুঝতেই পারছি না যে, এটি কিভাবে লিখব। বান্দা কি বলেছে তা জানা থাকা সত্ত্বেও আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার বান্দা কি বলেছে? ফিরিশতাদ্বয় বললেন, হে আমাদের প্রতিপালক। সে তো এই বলেছে। হে আমার প্রতিপালক। আমি তোমার মহান সত্তা ও নিখিল রাজত্বের পক্ষে মানানসই প্রশংসা করছি। আল্লাহ তখন ফিরিশতাদ্বয়কে বললেন, এটি তোমরা সেভাবেই লিখে রাখ যেভাবে আমার বান্দা বলেছে- যতক্ষণ না সে আমার সাথে সাক্ষাত করে এবং আমি তাকে এর বিনিময় দিয়ে দেই।
(হাদীসটি আহমদ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। এর সনদটি মুত্তাসিল, রাবীগণও নির্ভরযোগ্য। কিন্তু উমরের আযাদকৃত গোলাম সাদাকা ইব্‌ন বশীর নামক রাবীটির নির্ভরযোগ্যতা ও সমালোচনা সম্পর্কে আমি উপস্থিত কিছু বলতে পারছি না।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2436- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَدثهمْ أَن عبدا من عباد الله قَالَ يَا رب لَك الْحَمد كَمَا يَنْبَغِي لجلال وَجهك ولعظيم سلطانك فعضلت بالملكين فَلم يدريا كَيفَ يكتبانها فصعدا إِلَى السَّمَاء فَقَالَا يَا رَبنَا إِن عَبدك قد قَالَ مقَالَة لَا نَدْرِي كَيفَ نكتبها قَالَ الله وَهُوَ أعلم بِمَا قَالَ عَبده مَاذَا قَالَ عَبدِي قَالَا يَا رب إِنَّه قد قَالَ يَا رب لَك الْحَمد كَمَا يَنْبَغِي لجلال وَجهك ولعظيم سلطانك فَقَالَ الله لَهما اكتباها كَمَا قَالَ عَبدِي حَتَّى يلقاني فأجزيه بهَا

رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَإِسْنَاده مُتَّصِل وَرُوَاته ثِقَات إِلَّا أَنه لَا يحضرني الْآن فِي صَدَقَة بن بشير مولى العمريين جرح وَلَا عَدَالَة

হাদীসের তাখরীজ (সূত্র):

عضلت بالملكين بتَشْديد الضَّاد الْمُعْجَمَة أَي اشتدت عَلَيْهِمَا وعظمت واستغلق عَلَيْهِمَا مَعْنَاهَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান