আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৪২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৪২. হযরত আবু আইয়ুব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক বাক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে বললঃ "আলহামদু লিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি।" রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেন, এ কথাটি কে বলেছে? লোকটি চুপ করে রইল এবং মনে করল যে, সে রাসূলুল্লাহ্ (ﷺ) এর সামনে তাঁর অপসন্দনীয় কোন কাজে লিপ্ত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) আবার বললেন, লোকটি কে? সে তো ঠিকই বলেছে। এবার লোকটি বলল, ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি বলেছি এবং এরদ্বারা আমি কল্যাণের আশা পোষণ করি। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, ঐ সত্তার শপথ। যাঁর হাতে আমার জীবন। আমি তেরজন ফিরিশতাকে দেখেছি, তারা তোমার বাক্যটি মহান আল্লাহর নিকট উঠিয়ে নিয়ে যেতে প্রতিযোগিতা করছে।
(হাদীসটি ইব্ন আবুদ-দুনিয়া বর্ণনা করেছেন। তাবারানীও এটি হাসান সনদে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
(হাদীসটি ইব্ন আবুদ-দুনিয়া বর্ণনা করেছেন। তাবারানীও এটি হাসান সনদে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। বায়হাকীও এটি বর্ণনা করেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2442- عَن أبي أَيُّوب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رجل عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْحَمد لله حمدا كثيرا طيبا مُبَارَكًا فِيهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صَاحب الْكَلِمَة فَسكت الرجل وَرَأى أَنه قد هجم من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم على شَيْء يكرههُ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من هُوَ فَإِنَّهُ لم يقل إِلَّا صَوَابا فَقَالَ الرجل أَنا قلتهَا يَا رَسُول الله أَرْجُو بهَا الْخَيْر فَقَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لقد رَأَيْت ثَلَاثَة عشر ملكا يبتدرون كلمتك أَيهمْ يرفعها إِلَى الله تبَارك وَتَعَالَى
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ
رَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَالطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن وَاللَّفْظ لَهُ وَالْبَيْهَقِيّ