আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৪৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
আরেক প্রকার তাসবীহ
২৪৪৩. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) এর সাথে এক মজলিসে বসা ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ্ (ﷺ) ও উপস্থিত লোকদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম করল। রাসূলুল্লাহ্ (ﷺ) ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালামের উত্তর দিলেন। লোকটি যখন মজলিসে বসল তখন বললঃ "সকল প্রশংসা আল্লাহর জন্যই, আমি আল্লাহর অনেক প্রশংসা করছি, পবিত্র এবং বরকতময় প্রশংসাবাদ করছি, আমাদের প্রতিপালক যেমন পসন্দ করেন এবং তাঁর যেমনটি প্রশংসা করা উচিত।" রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেন, তুমি কিরূপে যেন বললে হে? লোকটি তখন পূর্বের কথাটির পুনরাবৃত্তি করল। নবী করীম (ﷺ) বললেন, ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন, এ বাক্যটি দশজন ফিরিশতা লুফে নিয়েছেন। এঁদের সবাই আকাঙ্ক্ষা করেছিলেন, এটি লিখার জন্য। কিন্তু কিভাবে লিখবেন তা বুঝে উঠতে পারেননি। শেষে তাঁরা এটি সকল সম্মানের অধিকারী আল্লাহর দরবারে উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ্ বললেন, আমার বান্দা যেভাবে বলেছে, তোমরা এটি ঠিক সেভাবেই লিখে রাখ।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর রাবীগণ নির্ভরযোগ্য। নাসাঈ এবং ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন। তবে তাঁরা বলেছেনঃ "আমাদের প্রতিপালক যেমনটি পসন্দ করেন এবং যেভাবে সন্তুষ্ট হন।")
كتاب الذّكر وَالدُّعَاء
نوع آخر
2443- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ كنت مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم جَالِسا فِي الْحلقَة إِذْ جَاءَ رجل فَسلم على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَالْقَوْم فَقَالَ السَّلَام عَلَيْكُم وَرَحْمَة الله فَرد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَعَلَيْكُم السَّلَام وَرَحْمَة الله وَبَرَكَاته فَلَمَّا جلس الرجل قَالَ الْحَمد لله حمدا كثيرا طيبا مُبَارَكًا فِيهِ كَمَا يحب رَبنَا أَن يحمد وَيَنْبَغِي لَهُ فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم كَيفَ قلت فَرد عَلَيْهِ كَمَا قَالَ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي نَفسِي بِيَدِهِ لقد ابتدرها عشرَة أَمْلَاك كلهم حَرِيص على أَن يَكْتُبهَا فَمَا دروا كَيفَ يكتبونها حَتَّى رفعوها إِلَى ذِي الْعِزَّة فَقَالَ اكتبوها كَمَا قَالَ عَبدِي

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه إِلَّا أَنَّهُمَا قَالَ كَمَا يحب رَبنَا ويرضى
tahqiqতাহকীক:তাহকীক চলমান