আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৫৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান
২৪৫৫. হযরত মুহাম্মদ ইবন ইসহাক (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ হযরত মালিক আশজাঈ (রা) নবী করীম (ﷺ) -এর কাছে এসে বললেনঃ আমার ছেলে আউফ শত্রুদের হাতে বন্দী হয়ে গিয়েছে। রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি তার কাছে এ পয়গাম দিয়ে লোক প্রেরণ কর যে, রাসুলুল্লাহ (ﷺ) তোমাকে অধিক পরিমাণে "লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ" পাঠের নির্দেশ দিচ্ছেন। প্রেরিত লোকটি তার কাছে আসল এবং বার্তা পৌঁছে ছিল। আউফ তখন উপুড় হয়ে 'লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পড়তে লাগল। শত্রুরা তাকে একটি রশি দিয়ে বেঁধে রেখেছিল। কিন্তু রশিটি হঠাৎ পড়ে গেল এবং সে মুক্ত হয়ে গেল। হঠাৎ সে তাদের একটি উষ্ট্রী দেখতে পেল। সে এতে আরোহণ করে অগ্রসর হতে লাগল। অকস্মাৎ সে নিজেকে শত্রুদের পশুপালের মধ্যে দেখতে গেল। তখন সে সজোরে চিৎকার দিল আর সাথে সাথে সকল পশু তার পিছনে ছুটল। অতঃপর 'আউফের পিতা-মাতা অপ্রত্যাশিতভাবে দেখল যে, সে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তার পিতা বলে উঠল, কা'বার মালিকের শপথ। আর মা বলতে লাগল, হায় রে, 'আউফের অনিষ্ট।। এদিকে আউফকে রশিতে বেঁধে রাখার কারণে খুবই বিষন্ন দেখাচ্ছিল। তাই তার পিতা ও খাদিম তার দিকে এগিয়ে গেল। হঠাৎ দেখা গেল আউফ উট দিয়ে তার আঙ্গিনা ভরে ফেলেছে। সে তখন তার পিতার নিকট নিজের এবং উটের ঘটনাটি ব্যক্ত করল। তার পিতা রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট গিয়ে আউফ এবং উটগুলোর বিষয় খুলে বলল। রাসূলুল্লাহ্ (ﷺ) তাকে বললেন, তোমার খুশীমত এবং তোমার ইচ্ছামত উটের ব্যাপারে যা করতে চাও, কর। তখন আয়াতটি নাযিল হলঃ
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا - وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
"আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ্ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযক দেবেন।" (সূরা আত্ব-ত্বলাক্বঃ- আয়াত নং- ২-৩)
(হাদীসটি আদম ইব্‌ন আবু আয়্যাস তাঁর তাফসীরে বর্ণনা করেছেন। তবে মুহাম্মদ ইবন ইসহাক মালিক আশজাঈর সাক্ষাত লাভ করেন নাই।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه
2455- وَعَن مُحَمَّد بن إِسْحَاق رَضِي الله عَنهُ قَالَ جَاءَ مَالك الْأَشْجَعِيّ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ أسر ابْني عَوْف فَقَالَ أرسل إِلَيْهِ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَأْمُرك أَن تكْثر من قَول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه فَأَتَاهُ الرَّسُول فَأخْبرهُ فأكب عَوْف يَقُول لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه وَكَانُوا قد شدوه بالقد فَسقط الْقد عَنهُ فَخرج فَإِذا هُوَ بِنَاقَة لَهُم فركبها فَأقبل فَإِذا هُوَ بسرح الْقَوْم فصاح بهم
فأتبع آخرهَا أَولهَا فَلم يفجأ أَبَوَيْهِ إِلَّا وَهُوَ يُنَادي بِالْبَابِ فَقَالَ أَبوهُ عَوْف وَرب الْكَعْبَة فَقَالَت أمه وأسوأتاه وعَوْف كئيب بألم مَا فِيهِ من الْقد فَاسْتَبق الْأَب وَالْخَادِم إِلَيْهِ فَإِذا عَوْف قد مَلأ الفناء إبِلا فَقص على أَبِيه أمره وَأمر الْإِبِل
فَأتى أَبوهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَأخْبرهُ بِخَبَر عَوْف وَخبر الْإِبِل فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اصْنَع بهَا مَا أَحْبَبْت وَمَا كنت صانعا بإبلك
وَنزل وَمن يتق الله يَجْعَل لَهُ مخرجا وَيَرْزقهُ من حَيْثُ لَا يحْتَسب وَمن يتوكل على الله فَهُوَ حَسبه الطَّلَاق 2

رَوَاهُ آدم بن أبي إِيَاس فِي تَفْسِيره وَمُحَمّد بن إِسْحَاق لم يدْرك مَالِكًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান