আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৫৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৫৭. হযরত জুনদুব ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর সন্তুষ্টির আশায় যে ব্যক্তি রাত্রি বেলায় সুরা 'ইয়াসীন' পাঠ করবে, তার গুনাহ মাফ করে দেয়া হবে।
(হাদীসটি ইবনুস-সুন্নী এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2457 - وَعَن جُنْدُب بن عبد الله رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ يس فِي لَيْلَة ابْتِغَاء وَجه الله غفر لَهُ

رَوَاهُ ابْن السّني وَابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান