আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫১৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫১৭. হযরত আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি যখন কাউকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে হাদীস বর্ণনা করতে শুনতাম, তখন আমি এ থেকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী উপকৃত হতাম। আর কেউ যখন কোন সাহাবী থেকে হাদীস বর্ণনা করতেন, তখন আমি তার কাছে শপথ চাইতাম। অতঃপর সে ব্যক্তি যখন শপথ করে কথাটি বলত, আমি বিশ্বাস স্থাপন করতাম। আলী বলেনঃ হযরত আবু বকর (রা) একদিন আমাকে হাদীস বললেন, আর আবূ বকর আসলেই সত্যবাদী ছিলেন। তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোন বান্দা যখন কোন গুনাহ করে ফেলে, তারপর উত্তমরূপে উযু করে এবং দাঁড়িয়ে দু'রাকাআত সালাত আদায় করে এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তারপর তিনি এ আয়াতটি পাঠ করলেনঃ
.... والَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ
"তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে অথবা কোন মন্দকাজে জড়িত হয়ে নিজের উপর যুলম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে।" (সূরা আলু ইমরান- আয়াত নং- ১৩৫)
(হাদীসটি আবূ দাউদ, তিরমিযী 'নাসাঈ' ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। অবশ্য তাঁদের কারো কারো বর্ণনায় দু'রাকাআত নামাযের উল্লেখ নেই। তিরমিযী বলেনঃ হাদীসটি হাসান-গরীব। তিরমিযী আরও বলেছেনঃঃ যে, অনেকে এ হাদীসটি মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন।)

كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2517- وَعَن عَليّ رَضِي الله عَنهُ قَالَ كنت رجلا إِذا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَدِيثا نَفَعَنِي الله بِهِ بِمَا شَاءَ أَن يَنْفَعنِي وَإِذا حَدثنِي أحد من أَصْحَابه اسْتَحْلَفته فَإِذا حلف لي صدقته وَقَالَ وحَدثني أَبُو بكر رَضِي الله عَنهُ وَصدق أَبُو بكر أَنه قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عبد يُذنب ذَنبا فَيحسن الطّهُور ثمَّ يقوم فَيصَلي رَكْعَتَيْنِ ثمَّ يسْتَغْفر الله إِلَّا غفر لَهُ ثمَّ قَرَأَ هَذِه الْآيَة وَالَّذين إِذا فعلوا فَاحِشَة أَو ظلمُوا أنفسهم آل عمرَان 531
إِلَى آخر الْآيَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَلَيْسَ عِنْد بَعضهم ذكر الرَّكْعَتَيْنِ وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن غَرِيب وَذكر أَن بَعضهم وَقفه