আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫১৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫১৮. হযরত বিলাল ইবন ইয়াসার ইবন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমার পিতা আমার দাদা থেকে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি "আস্তাগফিরুল্লাহাল্লাজী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি" এই ইসতিগফারটি পাঠ করবে, তার গুনাহ মাফ করে দেয়া হবে, সে যদি যুদ্ধক্ষেত্র থেকেও পলায়ন করে থাকে।
(হাদীসটি আবূ দাউদ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি গরীব, বর্ণিত সূত্র ছাড়া অন্য কোন সূত্রে এটি আমরা জানি না। (হাফিয বলেনঃ) হাদীসটির সনদ খুবই সুন্দর এবং মুত্তাসিল। ইমাম বুখারী তাঁর 'তারীখে কবীর' নামক গ্রন্থে বলেছেনঃঃ যে, বিলাল তাঁর পিতা ইয়াসার থেকে হাদীস শুনেছেন আর ইয়াসার তাঁর পিতা যায়দ থেকে হাদীস শুনেছেন- যিনি রাসূলুল্লাহ্ (ﷺ) এর আযাদকৃত গোলাম ছিলেন। বিলালের পিতার নামে কিছুটা বিভ্রাট রয়েছে। কেউ কেউ ইয়াসার বলেছেনঃ আবার বুখারী তাঁর 'তারীখে কবীরে' বাসার বলে উল্লেখ করেছেন। আল্লাহই ভাল জানেন।
হাকিম এ হাদীসটি হযরত ইবন্ মাসউদ (রা) থেকে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ। তবে এ বর্ণনায় দু'আটি তিন বার পাঠ করার উল্লেখ রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2518- وَعَن بِلَال بن يسَار بن زيد رَضِي الله عَنهُ قَالَ حَدثنِي أبي عَن جدي أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من قَالَ أسْتَغْفر الله الَّذِي لَا إِلَه إِلَّا هُوَ الْحَيّ القيوم وَأَتُوب إِلَيْهِ غفر لَهُ وَإِن كَانَ فر من الزَّحْف

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب لَا نعرفه إِلَّا من هَذَا الْوَجْه
قَالَ الْحَافِظ وَإِسْنَاده جيد مُتَّصِل فقد ذكر البُخَارِيّ فِي تَارِيخه الْكَبِير أَن بِلَال سمع من أَبِيه يسَار وَأَن يسارا سمع من أَبِيه زيد مولى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقد اخْتلف فِي يسَار وَالِد بِلَال هَل هُوَ بِالْبَاء الْمُوَحدَة أَو بِالْيَاءِ الْمُثَنَّاة تَحت وَذكر البُخَارِيّ فِي تَارِيخه أَنه بِالْمُوَحَّدَةِ وَالله أعلم
وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث ابْن مَسْعُود وَقَالَ صَحِيح على شَرطهمَا إِلَّا أَنه قَالَ يَقُولهَا ثَلَاثًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান