আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫২০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫২০. হয়রত আনাস (রা) থেকেই বর্ণিত। মহান আল্লাহর বাণীঃ অতঃপর আদম (আ) স্বীয় রবের পক্ষ থেকে কিছু কথা শিখে নিলেন, অতঃপর আল্লাহ্ তার প্রতি (করুণাভরে) লক্ষ্য করলেন। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু। (সূরা বাকারা, আয়াত নং-৩৭)
তিনি এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন যে, আদম (আ) এই কথাগুলো বলেছিলেনঃ "হে আল্লাহ। তুমি পবিত্র, আমি তোমার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করছি। আমি গুনাহ করে ফেলেছি। আমি আমার জীবনের উপর যুলম করে ফেলেছি, অতএব তুমি আমাকে ক্ষমা কর, নিশ্চয়ই তুমি উত্তম ক্ষমাকারী। তুমি ছাড়া কোন মাবুদ নেই, আমি তোমার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করছি। আমি গুনাহ করেছি এবং নিজের উপর যুলম করেছি। অতএব তুমি আমাকে দয়া কর, নিশ্চয়ই তুমি সকল দয়ালুর দয়ালু। তুমি ছাড়া কোন মাবুদ নেই। আমি তোমার সপ্রশংস পরিত্রাতা বর্ণনা করছি। আমি গুনাহ করে ফেলেছি এবং নিজের উপর যুলম করেছি। অতএব তুমি আমার তওবা কবুল কর। কেননা তুমিই তওবা কবুলকারী এবং অতি দয়াময়।" হযরত আনাস (রা) উল্লেখ করেছেন যে, এটি রাসূলুল্লাহ (ﷺ) -এরই কথা, কিন্তু আনাসের এখানে কিছুটা সন্দেহ রয়েছে।
(হাদীসটি বায়হাকী বর্ণনা করেছেন, তবে এর সনদে এমন একজন রাবী রয়েছেন যার অবস্থা এখন আমার মনে পড়ছে না।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2520- وَعَن أنس أَيْضا رَضِي الله عَنهُ فِي قَوْله عز وَجل فَتلقى آدم من ربه كَلِمَات فَتَابَ عَلَيْهِ إِنَّه هُوَ التواب الرَّحِيم الْبَقَرَة 73 قَالَ قَالَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِك عملت سوءا وظلمت نَفسِي فَاغْفِر لي إِنَّك خير الغافرين لَا إِلَه إِلَّا أَنْت سُبْحَانَكَ وَبِحَمْدِك عملت سوءا وظلمت نَفسِي فارحمني إِنَّك أَنْت أرْحم الرَّاحِمِينَ لَا إِلَه إِلَّا أَنْت سُبْحَانَكَ وَبِحَمْدِك عملت سوءا وظلمت نَفسِي فتب عَليّ إِنَّك أَنْت التواب الرَّحِيم
ذكر أَنه عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَلَكِن شكّ فِيهِ

رَوَاهُ الْبَيْهَقِيّ وَفِي إِسْنَاده من لَا يحضرني حَاله
tahqiqতাহকীক:তাহকীক চলমান