আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫২১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫২১. মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন মুহাম্মদ ইবন জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে, তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন। জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট আসল এবং বলতে লাগল। হায় আমার গুনাহ। হায় আমার গুনাহ। কথাটি সে দু'বার অথবা তিনবার বলল। রাসুলুল্লাহ (ﷺ) তখন তাকে বললেনঃ তুমি বলঃ হে আল্লাহ্! তোমার ক্ষমা তো আমার গুনাহর তুলনায় অনেক বেশি প্রশস্ত এবং তোমার দয়া আমার আমলের চেয়ে অধিকতর আশাপ্রদ। লোকটি তাই বলল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আবার বল। সে পুনরায় বলল। তিনি আবার বললেন, তুমি পুনরায় কথাটি বল। সে পুনরায় তা বলল। তারপর রাসুলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এর বর্ণনাকারীগণ সবাই মদীনাবাসী। এঁদের মধ্যে কেউই সমালোচনার দ্বারা পরিচিত নন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2521- وَعَن مُحَمَّد بن عبد الله بن مُحَمَّد بن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ عَن أَبِيه عَن جده قَالَ جَاءَ رجل إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ واذنوباه واذنوباه فَقَالَ هَذَا القَوْل مرَّتَيْنِ أَو ثَلَاثًا فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قل اللَّهُمَّ مغفرتك أوسع من ذُنُوبِي ورحمتك أَرْجَى عِنْدِي من عَمَلي فَقَالَهَا ثمَّ قَالَ عد فَعَاد ثمَّ قَالَ عد فَعَاد ثمَّ قَالَ قُم فقد غفر الله لَك

رَوَاهُ الْحَاكِم وَقَالَ رُوَاته مدنيون لَا يعرف وَاحِد مِنْهُم بِجرح
tahqiqতাহকীক:তাহকীক চলমান