আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৬০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কোন ব্যক্তির একথা বলা যে, অনেক দু'আ করেছি; কিন্তু কবুল হয়নি, এ প্রসঙ্গে সতর্কবাণী
২৫৬০. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের সবার দু'আ কবুল করা হয় যাবৎ না সে তাড়াতাড়ি ফল লাভের জন্য ব্যস্ত হয়ে পড়ে। অর্থাৎ সে এমন বলতে থাকে। দু'আ তো অনেক করেছি; কিন্তু কবুল হয়নি।।
(হাদীসটি বুখারী, মুসলিম, আবূ দাউদ, তিরমিযী ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। মুসলিম ও তিরমিযীর অপর এক বর্ণনায় রয়েছে। বান্দার দু'আ কবুল করা হতে থাকে, যাবৎ না সে কোন পাপ ও আত্মীয়তার সম্পর্কচ্ছেদের দু'আ করে এবং তাড়াহুড়া না করে। প্রশ্ন করা হ'ল, ইয়া রাসুলাল্লাহ। তাড়াহুড়া করার অর্থ কি? তিনি বললেনঃ কেউ এমন বলতে শুরু করে; অনেক দু'আ করেছি, অনেক দু'আ করেছি; কিন্তু কবুল হওয়ার লক্ষণ দেখি না। এ বলে সে ক্লান্ত হয়ে পড়ে এবং দু'আ করা ছেড়ে দেয়।)

كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْهِيب من استبطاء الْإِجَابَة وَقَوله دَعَوْت فَلم يستجب لي
2560- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يُسْتَجَاب لاحدكم مَا لم يعجل يَقُول دَعَوْت فَلم يستجب لي
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
وَفِي رِوَايَة لمُسلم وَالتِّرْمِذِيّ لَا يزَال يُسْتَجَاب للْعَبد مَا لم يدع بإثم أَو قطيعة رحم مَا لم يستعجل
قيل يَا رَسُول الله مَا الاستعجال قَالَ يَقُول قد دَعَوْت وَقد دَعَوْت فَلم أر يستجب لي فيستحسر عِنْد ذَلِك ويدع الدُّعَاء

হাদীসের তাখরীজ (সূত্র):
فيستحسر أَي يمل ويعيى فَيتْرك الدُّعَاء