আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৬১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কোন ব্যক্তির একথা বলা যে, অনেক দু'আ করেছি; কিন্তু কবুল হয়নি, এ প্রসঙ্গে সতর্কবাণী
২৫৬১. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বান্দা সর্বদা কল্যাণ লাভ করতে থাকে, যে পর্যন্ত না যে তাড়াহুড়া করে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী। তাড়াহুড়াটা কিভাবে করে? তিনি বললেন। সে বলতে শুরু করে। আমি আমার প্রভুকে অনেক ডেকেছি; কিন্তু তিনি আমার দু'আ কবুল করলেন না।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। আবু ইয়ালাও এটি বর্ণনা করেছেন। আবু হিলাল রাসিবী ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْهِيب من استبطاء الْإِجَابَة وَقَوله دَعَوْت فَلم يستجب لي
2561- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لَا يزَال العَبْد بِخَير مَا لم يستعجل
قَالُوا يَا نَبِي الله وَكَيف يستعجل قَالَ يَقُول قد دَعَوْت رَبِّي فَلم يستجب لي

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى ورواتها مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَبَا هِلَال الرَّاسِبِي
tahqiqতাহকীক:তাহকীক চলমান