আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৬২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
নামাযে আকাশের দিকে মাথা উঁচিয়ে এবং অন্যমনস্কভাবে দু'আ করার ব্যাপারে সতর্কবাণী
২৫৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ যেন সালাতে রত অবস্থায় দু'আ করার সময় আকাশের দিকে চোখ উঠানো থেকে বিরত থাকে। পাছে আল্লাহ তাদের চোখগুলো কেড়ে না নেন।
(হাদীসটি মুসলিম ও নাসাঈ প্রমুখ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْهِيب من رفع الْمُصَلِّي رَأسه إِلَى السَّمَاء وَقت الدُّعَاء وَأَن يَدْعُو الْإِنْسَان وَهُوَ غافل
2562- عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لينتهين أَقوام عَن رفعهم
أَبْصَارهم عِنْد الدُّعَاء فِي الصَّلَاة إِلَى السَّمَاء أَو ليخطفن الله أَبْصَارهم

رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান