আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৯৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৯৩. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা প্রতি শুক্রবারে আমার প্রতি বেশি করে দরূদ প্রেরণ করবে। কেননা প্রতি শুক্রবারে আমার উম্মতের দরূদ আমার কাছে পেশ করা হয়। অতএব আমার উম্মতের মধ্যে যারা অধিক দরূদ পাঠকারী হবে, মর্যাদার দিক দিয়ে তারা আমার সর্বাধিক নিকটবর্তী হবে।
(হাদীসটি বায়হাকী হাসান সনদে বর্ণনা করেছেন। তবে বলা হয় যে, মাকহুল আবু উমামা থেকে হাদীস শুনেননি।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2593- وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَكْثرُوا عَليّ من الصَّلَاة فِي كل يَوْم الْجُمُعَة فَإِن صَلَاة أمتِي تعرض عَليّ فِي كل يَوْم جُمُعَة فَمن كَانَ أَكْثَرهم عَليّ صَلَاة كَانَ أقربهم مني منزلَة

رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد حسن إِلَّا أَن مَكْحُولًا
قيل لم يسمع من أبي أُمَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান