আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৬৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৬৪. হযরত ইবন আব্বাস ইবন সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন যুবায়রকে মক্কার মিম্বরে দাঁড়িয়ে তাঁর ভাষণে বলতে শুনেছি। হে লোক সকল। নবী করীম (ﷺ) বলতেন, আদম সন্তানকে যদি সোনার একটি উপত্যকাও প্রদান করা হয়, তবে সে এর সাথে দ্বিতীয় আরেকটি লাভ করতে পসন্দ করবে। দ্বিতীয়টিও যদি তাকে দেয়া হয়, তবে সে তৃতীয় আরেকটি কামনা করবে। আর আদম সন্তানের উদর মাটি ছাড়া অন্য কিছুই পূর্ণ করতে পারবে না। তবে যে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার অবস্থার সংশোধন করে দেন।
(হাদীসটি বুখারী বর্ণনা করেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2664- وَعَن ابْن عَبَّاس بن سهل بن سعد رَضِي الله عَنْهُم قَالَ سَمِعت ابْن الزبير على مِنْبَر مَكَّة فِي خطبَته يَقُول يَا أَيهَا النَّاس إِن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يَقُول لَو أَن ابْن آدم أعطي وَاديا من ذهب أحب إِلَيْهِ ثَانِيًا
وَلَو أعطي ثَانِيًا أحب إِلَيْهِ ثَالِثا وَلَا يسد جَوف ابْن آدم إِلَّا التُّرَاب وَيَتُوب الله على من تَابَ

رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান