আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৮৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৩. হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত যে, তিনি অনেক সময় ঋণ গ্রহণ করতেন। তাঁকে বলা হলঃ আপনি কেন ঋণ গ্রহণ করেন অথচ ইচ্ছা করলে আপনি এ থেকে বেঁচে থাকতে পারেন? তিনি তখন বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি। কোন বান্দার যখন তার ঋণ আদায়ের সদিচ্ছা থাকে, তখন আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন সাহায্যকারী নির্ধারিত থাকে। অতএব আমি ঐ সাহায্যকারীকে খুঁজে বেড়াই।
অপর বর্ণনায়ঃ যে ব্যক্তির কোন ঋণ থাকে ও সে এ ঋণ পরিশোধের চিন্তা করে, আল্লাহর পক্ষ থেকে সর্বদা তার জন্য একজন পাহারাদার নিযুক্ত থাকে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের হাদীসের বর্ণনায় নির্ভরযোগ্য। তবে এর সনদে ইনকিতা রয়েছে।
তাবারানী এ হাদীসটি একটি মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। কিন্তু সেখানে কিছু আপত্তি রয়েছে। তাবারানীর বর্ণনায় বলা হয়েছেঃ আল্লাহর পক্ষ থেকে তার একজন সাহায্যকারী থাকবে এবং তিনি তার জন্য রিযকের দ্বার খুলে দিবেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2783- وعنها رَضِي الله عَنْهَا أَنَّهَا كَانَت تداين فَقيل لَهَا مَا لَك وللدين وَلَك عَنهُ
مندوحة قَالَت سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من عبد كَانَت لَهُ نِيَّة فِي أَدَاء دينه إِلَّا كَانَ لَهُ من الله عون فَأَنا ألتمس ذَلِك العون

وَفِي رِوَايَة من كَانَ عَلَيْهِ دين همه قَضَاؤُهُ أَو هم بِقَضَائِهِ لم يزل مَعَه من الله حارس

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا
وَرَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد مُتَّصِل فِيهِ نظر وَقَالَ فِيهِ كَانَ لَهُ من الله عون وَسبب لَهُ رزقا
tahqiqতাহকীক:তাহকীক চলমান