আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৪. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মায়মুনা (রা) বেশি বেশি ঋণ গ্রহণ করতেন। তাঁর পরিবারের লোকজন তাঁকে এবং এ ব্যাপারে অনেক কিছু বলত, ভর্ৎসনা করত এবং তাঁর উপর রাগও করত। তিনি বলতেনঃ আমি ঋণ গ্রহণ বন্ধ করব না। কেননা আমি আমার একান্ত বন্ধু ও প্রিয় ব্যক্তিত্ব নবী করীম (ﷺ)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং আল্লাহ একথা জানেন যে, সে এটি পরিশোধ করার ইচ্ছা রাখে, আল্লাহ দুনিয়াতেই তার পক্ষে থেকে এ ঋণ আদায় করে দিবেন।
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
(হাদীসটি নাসাঈ, ইবন মাজাহ এবং ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2784- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنْهُمَا قَالَ كَانَت مَيْمُونَة تدان فتكثر فَقَالَ لَهَا أَهلهَا فِي ذَلِك ولاموها ووجدوا عَلَيْهَا فَقَالَت لَا أترك الدّين وَقد سَمِعت خليلي وصفيي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا من أحد يدان دينا يعلم الله أَنه يُرِيد قَضَاءَهُ إِلَّا أَدَّاهُ الله عَنهُ فِي الدُّنْيَا
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
رَوَاهُ النَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه