আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি একটি দীনার অথবা দিরহাম ঋণ নিয়ে মারা গেল, তার পুণ্য থেকে এ পাওনা পরিশোধ করা হবে। কেননা সেখানে দীনার ও দিরহাম থাকবে না।
(হাদীসটি ইবন মাজাহ হাসান সনদে এবং তাবারানী তাঁর 'কবীরে' বর্ণনা করেছেন। তাবারানীর ভাষ্যটি হলঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঋণ দু'প্রকার। যে ব্যক্তি ঋণ শোধের ইচ্ছা নিয়ে মারা গেল, আমি তার অভিভাবক হয়ে যাব। আর যে ব্যক্তি ঋণ শোধের ইচ্ছা ছাড়াই মারা গেল, এই হল সেই ব্যক্তি, যার পূণ্য থেকে কিছু অংশ কেড়ে নেয়া হবে। কেননা সে দিন দীনার ও দিরহাম থাকবে না।)

كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2787- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ وَعَلِيهِ دِينَار أَو دِرْهَم قضي من حَسَنَاته لَيْسَ ثمَّ دِينَار وَلَا دِرْهَم
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير
وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الدّين دينان فَمن مَاتَ وَهُوَ يَنْوِي قَضَاءَهُ فَأَنا وليه وَمن مَاتَ وَهُوَ لَا يَنْوِي قَضَاءَهُ فَذَاك الَّذِي يُؤْخَذ من حَسَنَاته لَيْسَ يَوْمئِذٍ دِينَار وَلَا دِرْهَم