আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৮. হযরত মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন জাহ্শ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ (ﷺ) একদিন জানাযার লাশ রাখার স্থানে বসা ছিলেন। হঠাৎ তিনি আকাশের দিকে মাখা উত্তোলন করলেন। অতঃপর দৃষ্টি। অবনত করে নিলেন এবং কপালে হাত রেখে বললেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।। কি ভীষণ বিষয় অবতীর্ণ হয়েছে। বর্ণনাকারী বলেনঃ আমরা বিষয়টি উপলব্ধি করলাম এবং চুপ করে রইলাম। পরবর্তী দিন যখন আসল, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, কি ভীষণ ব্যাপারটি নাযিল হয়েছে? তিনি বললেনঃ ঋণ প্রসঙ্গে। এঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। কোন ব্যক্তি যদি আল্লাহর পথে শহীদ হয় ও জীবিত হয়ে আবার শহীদ হয় এরপর জীবিত হয় এবং পুনরায় শহীদ হয়। কিন্তু তার দায়িত্বে ঋণ থাকে, তবে তার ঋণ শোধ না করা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
(হাদীসটি নাসাঈ ও তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
(হাদীসটি নাসাঈ ও তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2788- وَعَن مُحَمَّد بن عبد الله بن جحش رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَاعِدا حَيْثُ تُوضَع الْجَنَائِز فَرفع رَأسه قبل السَّمَاء ثمَّ خفض بَصَره فَوضع يَده على جَبهته فَقَالَ سُبْحَانَ الله سُبْحَانَ الله مَا أنزل من التَّشْدِيد
قَالَ فَعرفنَا وسكتنا حَتَّى إِذا كَانَ الْغَد سَأَلت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقُلْنَا مَا التَّشْدِيد الَّذِي نزل قَالَ فِي الدّين وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَو قتل رجل فِي سَبِيل الله ثمَّ عَاشَ ثمَّ قتل ثمَّ عَاشَ ثمَّ قتل وَعَلِيهِ دين مَا دخل الْجنَّة حَتَّى يقْضى دينه
رَوَاهُ النَّسَائِيّ وَالطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَالْحَاكِم وَاللَّفْظ لَهُ وَقَالَ صَحِيح الْإِسْنَاد