আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৮৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৮৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বনী ইসরাঈল সম্প্রদায়ের জনৈক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে, সে বনী ইসরাঈলেরই এক ব্যক্তির নিকট এক হাজার দীনার ধার চেয়েছিল। লোকটি তখন বলল, আমার নিকট সাক্ষী নিয়ে আস। সে বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। লোকটি বলল, তাহলে একজন যামিনদার নিয়ে আস। সে বলল, যামিন হিসেবেও আল্লাহই যথেষ্ট। লোকটি বলল, তুমি ঠিকই বলেছ। অতঃপর সে একটি নির্দিষ্ট মেয়াদের শর্তে তাকে এক হাজার দীনার দিয়ে দিল। ধারকৃত এক হাজার দীনার নিয়ে সে ব্যবসার উদ্দেশ্যে সমুদ্র পথে ভ্রমণ করল এবং নিজের প্রয়োজন পূরণ করে নিল। অতঃপর সে নির্দিষ্ট মেয়াদে ঋণ পরিশোধের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দেয়ার জন্য নৌযান খুঁজল কিন্তু কোন বাহন পেল না। অতএব যে একটি কাঠের টুকরা নিয়ে তা ছিদ্র করল এবং এতে এক হাজার দীনার এবং তার প্রাপকের নামে একটি পত্র ঢুকিয়ে দিল। অতঃপর সে ছিদ্র করার স্থানটি বন্ধ করে দিল এবং এটি নিয়ে সাগর তীরে আসল। সে এখানে এসে বললঃ হে আল্লাহ। তুমি জান যে, আমি অমুকের নিকট এক হাজার দীনার ধার চেয়েছিলাম, সে তখন একজন যামিনদার চেয়েছিল। আমি তখন বলেছিলাম, যামিন হিসেবে আল্লাহর যথেষ্ট। তোমার নাম বলাতে সে রাজী হয়েছিল। অতঃপর সে একজন সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। একথা শুনে সে রাজী হয়ে গিয়েছিল। আমি একটি নৌযান খুঁজতে যথেষ্ট চেষ্টা করেছি যাতে তার পাওনা হকটি পাঠিয়ে দিতে পারি; কিন্তু কোন নৌযানের ব্যবস্থা করতে আমি সক্ষম হইনি। অতএব এগুলো তোমার নিকট আমানত রেখে যাচ্ছি। এই বলে সে কাঠের টুকরাটি সাগরে ফেলে দিল আর সেটি সাগরে ভাসতে লাগল। এরপর সে নিজ দেশে যাবার উদ্দেশ্যে নৌযান খুঁজতে ফিরে আসল।। এদিকে যে লোকটি তাকে ধার দিয়েছিল, সে এই উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আসল যে, হয়ত তার মাল নিয়ে কোন নৌযান এসে পৌঁছেছে। হঠাৎ ঐ কাঠের টুকরাটি তার নজরে পড়ল, যার মধ্যে দীনারগুলো রাখা ছিল। সে নিজের পরিবারের রান্নার লাকড়ী হিসেবে এটি তুলে নিল। সে যখন একটি কুড়াল দিয়ে এটি ফাঁড়ল, তখন তার মাল ও পত্রটি তাতে পেয়ে গেল।
কিছুদিন পর ঋণ গ্রহণকারী লোকটি এক হাজার দীনার নিয়ে হাযির হল এবং বললঃ আল্লাহর শপথ! আমি তোমার সম্পদটি তোমার নিকট নিয়ে আসার জন্য সর্বদাই চেষ্টারত ছিলাম। কিন্তু ইতিপূর্বে কোন যানবাহন আমি পাইনি। ঋণদাতা লোকটি বললঃ তুমি কি এর আগে আমার নিকট কোন বস্তু পাঠিয়েছিলে? লোকটি বললঃ আমি তোমাকে বলছি যে, এবারের আগে আমি কোন যানবাহন পাইনি। ঋণদাতা বললঃ তুমি কাষ্ঠখণ্ড করে যা পাঠিয়েছিলে, আল্লাহ তা তোমার পক্ষ থেকে পৌছিয়ে দিয়েছেন। লোকটি তখন ঐ এক হাজার দীনার নিয়ে খুশিমনে ফিরে আসল।
(হাদীসটি বুখারী তালীক হিসেবে তবে দৃঢ়তার সাথে বর্ণনা করেছেন। নাসাঈ প্রমুখ মুহাদ্দিসগণ এটি পূর্ণ সনদ উল্লেখ করে বর্ণনা করেছেন।)

كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2789- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ذكر رجلا من بني إِسْرَائِيل سَأَلَ بعض بني إِسْرَائِيل أَن يسلفه ألف دِينَار فَقَالَ ائْتِنِي بِالشُّهَدَاءِ أشهدهم فَقَالَ كفى بِاللَّه شَهِيدا قَالَ فائتني بالكفيل
قَالَ كفى بِاللَّه كَفِيلا قَالَ صدقت فَدَفعهَا إِلَيْهِ إِلَى أجل مُسَمّى فَخرج فِي الْبَحْر فَقضى حَاجته ثمَّ التمس مركبا يركبه وَيقدم عَلَيْهِ للأجل الَّذِي أَجله فَلم يجد مركبا فَأخذ خَشَبَة فنقرها فَأدْخل فِيهَا ألف دِينَار وصحيفة مِنْهُ إِلَى صَاحبهَا ثمَّ زجج موضعهَا ثمَّ أَتَى بهَا الْبَحْر فَقَالَ اللَّهُمَّ إِنَّك تعلم أَنِّي تسلفت فلَانا ألف دِينَار فَسَأَلَنِي كَفِيلا فَقلت كفى بِاللَّه كَفِيلا فَرضِي بك فَسَأَلَنِي شَهِيدا فَقلت كفى بِاللَّه شَهِيدا فَرضِي بك وَإِنِّي جهدت أَن أجد مركبا أبْعث إِلَيْهِ الَّذِي لَهُ فَلم أقدر وَإِنِّي أستودعكها فَرمى بهَا فِي الْبَحْر حَتَّى ولجت فِيهِ ثمَّ انْصَرف وَهُوَ فِي ذَلِك يلْتَمس مركبا
يخرج إِلَى بَلَده فَخرج الرجل الَّذِي كَانَ أسلفه ينظر لَعَلَّ مركبا قد جَاءَ بِمَالِه فَإِذا الْخَشَبَة الَّتِي فِيهَا المَال فَأَخذهَا لاهله حطبا فَلَمَّا نشرها وجد المَال والصحيفة
ثمَّ قدم الَّذِي كَانَ أسلفه وأتى بِالْألف دِينَار فَقَالَ وَالله مَا زلت جاهدا فِي طلب مركب لآتيك بِمَالك فَمَا وجدت مركبا قبل الَّذِي جِئْت فِيهِ
قَالَ هَل كنت بعثت إِلَيّ بِشَيْء
قَالَ أخْبرك أَنِّي لم أجد مركبا قبل الَّذِي جِئْت فِيهِ
قَالَ فَإِن الله قد أدّى عَنْك الَّذِي بعثته فِي الْخَشَبَة فَانْصَرف بِالْألف الدِّينَار راشدا
رَوَاهُ البُخَارِيّ مُعَلّقا مَجْزُومًا وَالنَّسَائِيّ وَغَيره مُسْندًا

হাদীসের তাখরীজ (সূত্র):
قَوْله زجج بزاي وجيمين أَي طلى نقر الْخَشَبَة بِمَا يمْنَع سُقُوط شَيْء مِنْهُ