আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৩. হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঋণ তার গ্রহীতার বিরুদ্ধে কিয়ামতের দিন বিচার প্রার্থনা করবে, তবে কেউ যদি এই তিন বিষয়ে ঋণ করেঃ (১) আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে কেউ দুর্বল হয়ে পড়ল, সে তখন আল্লাহর শত্রু ও তার শত্রুদের বিরুদ্ধে শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করল। (২) কারো কাছে কোন মুসলমান মারা গেল কিন্তু তার কাফন ও লজ্জা নিবারণের মত তার নিকট কিছুই নেই, তবে যদি সে ঋণ গ্রহণ করে। (৩) কোন ব্যক্তি নিঃসঙ্গতাকে নিজের জন্য আশংকাজনক মনে করল এবং দীনের হিফাযতের উদ্দেশ্যে (ঋণ গ্রহণ করে) বিয়ে করল। আল্লাহ কিয়ামতের দিন এদের ঋণ পরিশোধ করে দেবেন।
(হাদীসটি ইবন মাজাহ এরূপ বর্ণনা করেছেন। বাযযার এটি নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ
তিনটি কাজে কেউ যদি ঋণ গ্রহণ করে এবং তা পরিশোধ করার পূর্বে সে মারা যায়, তবে আল্লাহ্ তার পক্ষ থেকে সে ঋণ পরিশোধ করে দেবেনঃ (১) কোন ব্যক্তি জিহাদের ময়দানের গেল, সেখানে তার পোশাক পুরাতন হয়ে এমন অবস্থা হল যে, লজ্জাস্থান প্রকাশ হয়ে যাওয়ার আশংকা দেখা দিল। অথবা তিনি অনুরূপ অন্য কোন শব্দ বলেছেন, এমতাবস্থায় সে ঋণ পরিশোধের পূর্বে মারা গেল। (২) কোন ব্যক্তির নিকট কোন মুসলমান মারা গেল; তার কাফন ও আবরণের জন্য লোকটি ঋণ গ্রহণ করল এবং তা পরিশোধ করার পূর্বেই সে মারা গেল। (৩) কোন ব্যক্তি নিজের ব্যাপারে ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশংকা করল, অতএব কোন মহিলাকে বিয়ে করে চরিত্রকে রক্ষা করল এবং ঋণ পরিশোধের পূর্বেই সে মারা গেল। আল্লাহ্ কিয়ামতের দিন এদের ঋণ আদায় করে দেবেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2793- وَرُوِيَ عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الدّين يقْتَصّ من صَاحبه يَوْم الْقِيَامَة إِذا مَاتَ إِلَّا من تدين فِي ثَلَاث خلال الرجل تضعف قوته فِي سَبِيل الله فيستدين يتقوى بِهِ على عَدو الله وعدوه وَرجل يَمُوت عِنْده مُسلم لَا يجد بِمَا يُكَفِّنهُ ويواريه إِلَّا بدين وَرجل خَافَ على نَفسه الْعزبَة فينكح خشيَة على دينه فَإِن الله يقْضِي عَن هَؤُلَاءِ يَوْم الْقِيَامَة

رَوَاهُ ابْن مَاجَه هَكَذَا وَالْبَزَّار
وَلَفظه ثَلَاث من تدين فِيهِنَّ ثمَّ مَاتَ وَلم يقْض فَإِن الله يقْضِي عَنهُ رجل يكون فِي سَبِيل الله فيخلق ثَوْبه فيخاف أَن تبدو عَوْرَته أَو كلمة نَحْوهَا فَيَمُوت وَلم يقْض دينه وَرجل مَاتَ عِنْده رجل مُسلم فَلم يجد مَا يُكَفِّنهُ بِهِ وَلَا مَا يواريه فَمَاتَ وَلم يقْض دينه وَرجل خَافَ على نَفسه الْعَنَت فتعفف بِنِكَاح امْرَأَة فَمَاتَ وَلم يقْض فَإِن الله يقْضِي عَنهُ يَوْم الْقِيَامَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান