আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৪. হযরত আবদুল্লাহ ইবন জা'ফর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ্ ঋণদাতার সাথে থাকেন এবং তার ঋণ পরিশোধ করে দেন, যদি ঋণদান আল্লাহর অসন্তুষ্টির ক্ষেত্রে না হয়। বর্ণনাকারী বলেনঃ আবদুল্লাহ ইবন জা'ফর তাঁর খাজাঞ্চীকে বলতেনঃ তুমি যাও এবং কোন ঋণ গ্রহীতাকে নিয়ে আস। কেননা আমি এটি অপসন্দ করি যে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে এ কথাটি শোনার পর আল্লাহকে সাথে না নিয়ে আমি একটি রাত কাটিয়ে দেব।
(হাদীসটি ইবন মাজাহ হাসান সনদে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট এবং এর সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2794- وَعَن عبد الله بن جَعْفَر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله مَعَ الدَّائِن حَتَّى يقْضِي دينه مَا لم يكن فِيمَا يكرههُ الله
قَالَ وَكَانَ عبد الله بن جَعْفَر يَقُول لخازنه اذْهَبْ فَخذ لي بدين فَإِنِّي أكره أَن أَبيت لَيْلَة إِلَّا وَالله معي بعد إِذْ سمعته من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد وَله شَوَاهِد
tahqiqতাহকীক:তাহকীক চলমান