আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩২৮৮
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
আহার শেষে আল্লাহর প্রশংসা করার প্রতি অনুপ্রেরণা
৩২৮৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আবু বকর (রা) যুহরের সময় মসজিদের দিকে যান। তখন উমার (রা) বলেন, হে আবু বকর! এ মুহূর্তে কিসে আপনাকে বের করল? তিনি বলেন: একমাত্র তীব্র ক্ষুধাই আমাকে বের (হতে বাধ্য) করেছে। তিনি বলেন, আল্লাহর শপথ! এছাড়া আমাকেও অন্য কিছুতে বের করেনি। (রাবী বলেন,) তাঁরা উভয়ে যখন এ অবস্থায় ছিলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বেরিয়ে আসেন এবং বলেন: এ সময়ে তোমাদের কিসে বের (হতে বাধ্য) করল। তারা বলল: আল্লাহর শপথ! কেবলমাত্র তীব্র ক্ষুধা-ই আমাদের (ঘর থেকে) বের করেছে। তিনি বলেন, আমিও, যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ! আমাকেও এছাড়া অন্য কিছুতে বের করেনি, যে কারণে তোমরা দাঁড়িয়েছ। তাঁরা সকলে বের হলেন, এমন কি সবাই আবু আইউব আনসারী (রা)-এর বাড়ীতে গেলেন। আবু আইউব (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর জন্য একদা খানা অথবা (রাবী বলেন,) দুধ রাখেন, কিন্তু সেদিন তিনি পৌঁছতে বিলম্ব করেন। এরপর তিনি আর আসেন নি। পরে তিনি তার পরিবারবর্গকে তা আহার করান এবং খেজুর বাগানে কাজে চলে যান। তাঁরা যখন তাঁর ঘরের দরজায় পৌঁছেন, তখন তার স্ত্রী বেরিয়ে আসেন এবং বলেন, মুবারকবাদ হে আল্লাহর নবী (ﷺ) ও তাঁর সাথীদের! নবী (ﷺ) তাঁকে বলেন: আবু আইউব কোথায়? আবু আইউব (রা) নবী (ﷺ) কণ্ঠস্বর শুনতে পান, আর তখন তিনি তাঁর খেজুর বাগানে কাজ করছিলেন। তিনি তখন দ্রুত চলে আসেন এবং বলেন, মুবারকবাদ হে আল্লাহর নবী (ﷺ) ও তাঁর সাথীদের। তিনি বললেন: ইয়া নবী আল্লাহ্! অমুক সময় না আপনার আসার কথা ছিল? নবী (ﷺ) বললেন: তুমি যথার্থই বলেছ, তিনি (রাবী) বলেন, তিনি (আবু আইউব) চলে গেলেন এবং শুকনা, কাঁচা ও আধাপাকা খেজুরের কাঁদি (ছড়া) কেটে নিয়ে আসেন। নবী (ﷺ) বলেন: এর দ্বারা তোমার উদ্দেশ্য কি? তুমি কি এ খেজুর আমাদের জন্য নিয়ে এসেছ? তিনি বলেন: হাঁ, ইয়া রাসূলাল্লাহ্! আমার ইচ্ছা, আপনি শুকনা, তাজা ও আধা পাকা খেজুর খাবেন এবং আমি আপনার জন্য একটি পশু যবাই করব। তিনি বলেন: যবাই যদি করই, তাহলে বকরীর বাচ্ছা যবাই করো না। তখন তিনি একটি তেড়া অথবা (রাবীর সন্দেহ) উটের বাচ্ছা ধরেন এবং তা যবাই করেন। তিনি তার স্ত্রীকে বলেন, আমাদের জন্য আটার খামির বানাও এবং রুটি তৈরী কর, আর তুমি তো বেশ ভাল রুটি তৈরী করতে পার। সে উটের গোশতের অর্ধেক রান্না করল এবং অপর অর্ধেক ভূনা করল। খানা তৈরী হয়ে গেলে যখন তা নবী (ﷺ) এবং তাঁর সাহাবীদের সামনে পরিবেশন করা হল, তখন নবী (ﷺ) গোশতের টুকরা একটি রুটির উপর রাখেন এবং বলেনঃ হে আবু আইউব! তুমি এটি ফাতিমার কাছে পৌঁছে দাও। কেননা, সে এরূপ খাদ্য দীর্ঘদিন খেতে পায়নি। তখন আবূ আইউব (রা) ফাতিমা (রা)-এর নিকট চলে যান। যখন তাঁরা তৃপ্তি সহকারে আহার করলেন। তখন নবী (ﷺ) বললেন: রুটি, গোশত, পাকা খেজুর, শুকনা খেজুর ও কাঁচা খেজুর এই বলে তাঁর চোখ বয়ে অশ্রু নির্গত হল। তিনি বললেন, যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ! এসব নি'আমত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞেস করা হবে। একথা তাঁর সাহাবীদের নিকট খুব কঠিন মনে হল। বরং যখন তোমাদের সামনে এ জাতীয় খাদ্য উপস্থিত হয় এবং তোমরা সেদিকে হাত বাড়াও, তখন তোমরা 'বিসমিল্লাহ্' বলবে। এরপর তোমরা তৃপ্তি সহকারে আহার করে বলবে-
الحمد لله الذي أشبعنا وأنعم علينا با فضل ......
"যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের তৃপ্তি সহকারে আহার করালেন এবং উত্তম খাদ্য দান করলেন। নিশ্চয় এই (খানা) তার (দু'আ) বিনিময়। অবশেষে যখন তিনি (নবী (ﷺ) দাঁড়ালেন, তখন তিনি আইউব (রা)-কে বলেনঃ তুমি আগামী দিন এসো। কোন ব্যক্তি যদি তাঁর প্রতি দয়া দেখাত, তিনি তার প্রতিদান দেওয়া পসন্দ করতেন। তিনি (রাবী) বলেন, আবু আইউব (রা) উক্ত বাক্যটি শুনেননি। উমার (রা) বলেন, হে আবু আইউব! নবী (ﷺ) আগামী দিন তাঁর বাড়ীতে দাওয়াত দিয়েছেন। তিনি নবী (ﷺ)-এর বাড়ী গেলে নবী (ﷺ) তাঁকে একটি চাকর দেন। তিনি বলেন, হে আবু আইউব! আমি তোমাকে তার সাথে সদাচরণের উপদেশ নিচ্ছি। কেননা, সে যতদিন আমার কাছে ছিল, ততদিন আমি তাকে ভালো হিসেবেই দেখেছি। এরপর যখন আবু আইউব (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গোলামটি নিয়ে যান, তখন তিনি মনে মনে চিন্তা করেন যে, আমি তাকে মুক্ত করার চেয়ে সদাচরণ করার মত আর কিছু পাই না। পরে তিনি তাকে মুক্ত করে দেন।
(তাবারানী, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তাঁরা উভয়ে আবদুল্লাহ ইবনে কায়সান থেকে, তিনি ইকরিনা থেকে, তিনি ইবনে আব্বাস (রা) থেকে বর্ণনা করেন।
- حاق الجوع তীব্র ক্ষুধা)

كتاب الطعام
التَّرْغِيب فِي حمد الله تَعَالَى بعد الْأكل
3288- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ خرج أَبُو بكر بالهاجرة إِلَى الْمَسْجِد فَسمع عمر فَقَالَ يَا أَبَا بكر مَا أخرجك هَذِه السَّاعَة قَالَ مَا أخرجني إِلَّا مَا أجد من حاق الْجُوع
قَالَ وَأَنا وَالله مَا أخرجني غَيره فَبَيْنَمَا هما كَذَلِك إِذْ خرج عَلَيْهِمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ مَا أخرجكما هَذِه السَّاعَة قَالَا وَالله مَا أخرجنَا إِلَّا مَا نجده فِي بطوننا من حاق الْجُوع قَالَ وَأَنا وَالَّذِي نَفسِي بِيَدِهِ مَا أخرجني غَيره فقوما فَانْطَلقُوا حَتَّى أَتَوا بَاب أبي أَيُّوب الْأنْصَارِيّ وَكَانَ أَبُو أَيُّوب يدّخر لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طَعَاما كَانَ أَو لَبَنًا فَأَبْطَأَ عَلَيْهِ يَوْمئِذٍ فَلم يَأْتِ لحينه فأطعمه لأَهله وَانْطَلق إِلَى نخله يعْمل فِيهِ فَلَمَّا انْتَهوا إِلَى الْبَاب خرجت امْرَأَته فَقَالَت مرْحَبًا بِنَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم وبمن مَعَه
قَالَ لَهَا نَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم أَيْن أَبُو أَيُّوب فَسَمعهُ وَهُوَ يعْمل فِي نخل لَهُ فجَاء يشْتَد فَقَالَ مرْحَبًا بِنَبِي الله صلى الله عَلَيْهِ وَسلم وبمن مَعَه يَا نَبِي الله لَيْسَ بالحين الَّذِي كنت تَجِيء فِيهِ فَقَالَ صلى الله عَلَيْهِ وَسلم صدقت
قَالَ فَانْطَلق فَقطع عذقا من النّخل فِيهِ من كل من التَّمْر وَالرّطب والبسر فَقَالَ صلى الله عَلَيْهِ وَسلم مَا أردْت إِلَى هَذَا أَلا جنيت لنا من تمره قَالَ يَا رَسُول الله أَحْبَبْت أَن تَأْكُل من تمره ورطبه وبسره ولأذبحن لَك مَعَ هَذَا قَالَ إِن ذبحت فَلَا تذبحن ذَات در فَأخذ عنَاقًا أَو جديا فذبحه وَقَالَ لامْرَأَته اخبزي واعجني لنا وَأَنت أعلم بالخبز فَأخذ نصف الجدي فطبخه وشوى نصفه فَلَمَّا أدْرك الطَّعَام وَوضع بَين يَدي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه أَخذ من الجدي فَجعله فِي رغيف وَقَالَ يَا أَبَا أَيُّوب أبلغ بِهَذَا فَاطِمَة فَإِنَّهَا لم تصب مثل هَذَا مُنْذُ أَيَّام
فَذهب أَبُو أَيُّوب إِلَى فَاطِمَة فَلَمَّا أكلُوا وشبعوا قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم خبز وَلحم وتمر وَبسر
وَرطب ودمعت عَيناهُ وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن هَذَا هُوَ النَّعيم الَّذِي تسْأَلُون عَنهُ يَوْم الْقِيَامَة فَكبر ذَلِك على أَصْحَابه فَقَالَ بل إِذا أصبْتُم مثل هَذَا فضربتم بِأَيْدِيكُمْ فَقولُوا بِسم الله فَإِذا شبعتم فَقولُوا الْحَمد لله الَّذِي أشبعنا وأنعم علينا فأفضل فَإِن هَذَا كفاف بِهَذَا فَلَمَّا نَهَضَ قَالَ لأبي أَيُّوب ائتنا غَدا وَكَانَ لَا يَأْتِي أحد إِلَيْهِ مَعْرُوفا إِلَّا أحب أَن يجازيه
قَالَ وَإِن أَبَا أَيُّوب لم يسمع ذَلِك فَقَالَ عمر رَضِي الله عَنهُ إِن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَأْمُرك أَن تَأتيه غَدا فَأَتَاهُ من الْغَد فَأعْطَاهُ وليدته فَقَالَ يَا أَبَا أَيُّوب اسْتَوْصِ بهَا خيرا فَإنَّا لم نر إِلَّا خيرا مَا دَامَت عندنَا فَلَمَّا جَاءَ بهَا أَبُو أَيُّوب من عِنْد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا أجد لوَصِيَّة رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خيرا لَهُ من أَن أعْتقهَا فَأعْتقهَا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة عبد الله بن كيسَان عَن عِكْرِمَة عَن ابْن عَبَّاس
حاق الْجُوع بحاء مُهْملَة وقاف مُشَدّدَة هُوَ شدته وكلبه