আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৮৯
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
আহার শেষে আল্লাহর প্রশংসা করার প্রতি অনুপ্রেরণা
৩২৮৯. হযরত হাম্মাদ ইবনে আবু সুলায়মান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আবু বুরদা (রা)-এর সাথে রাতে আহার করলাম। তিনি (আবু বুরদা) বলেন, আবু আবদুল্লাহ ইবনে কায়স (রা) আমার কাছে যে হাদীস বর্ণনা করেছেন, তা কি আমি তোমার নিকট বর্ণনা করব না। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তৃপ্তি সহকারে পানাহার করে নিম্নোক্ত দু'আ "যিনি আমাকে আহার করিয়েছেন, তৃপ্তি দান করেছেন, পান করিয়েছেন, এবং প্রশান্তি দিয়েছেন", পাঠ করবে সে গুনাহ থেকে এভাবে মুক্ত হবে যেমন যে দিন তাঁর মা তাকে প্রসব করেছে।
(আবু ই'আলা বর্ণিত।
[হাফিয মুনযিরী (রা) বলেন]। এই অনুচ্ছেদে নবী (ﷺ)-এর অনেক হাদীস রয়েছে, কিন্তু তা আমার গ্রন্থের শর্ত মুতাবিক না হওয়ায় আমি তা উল্লেখ করিনি।)
كتاب الطعام
التَّرْغِيب فِي حمد الله تَعَالَى بعد الْأكل
3289- وَرُوِيَ عَن حَمَّاد بن أبي سُلَيْمَان قَالَ تعشيت مَعَ أبي بردة رَضِي الله عَنهُ فَقَالَ أَلا أحَدثك مَا حَدثنِي بِهِ أَبُو عبد الله بن قيس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أكل فشبع وَشرب فَروِيَ
فَقَالَ الْحَمد لله الَّذِي أَطْعمنِي وأشبعني وسقاني وأرواني خرج من ذنُوبه كَيَوْم وَلدته أمه

رَوَاهُ أَبُو يعلى

قَالَ الْحَافِظ وَفِي الْبَاب أَحَادِيث كَثِيرَة مَشْهُورَة من قَول النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم لَيست من شَرط كتَابنَا لم نذكرها
tahqiqতাহকীক:তাহকীক চলমান