আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩২৯০
অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
আহারের পূর্বে ও পরে হাত ধোয়ার প্রতি অনুপ্রেরণা এবং হাতে খানার ঘ্রাণ না ধুয়ে ঘুমিয়ে পাড়ার প্রতি ভীতি প্রদর্শন
৩২৯০. হযরত সালমান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাওরাতে পড়েছি: আহারের পরে (হাত) ধোয়ার মধ্যে রয়েছে খানার বরকত। এ বিষয়টি আমি নবী (ﷺ)-এর নিকট আলোচনা করি এবং আমি তাওরাতে যা পড়েছি সে বিষয়ে অবহিত করি। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: আহারের পূর্বে ও পরে (হাত) ধোয়ার মধ্যে রয়েছে খানার বরকত।
(আবু দাউদ, তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, এই হাদীসটি কায়স ইবনে রাবীর সূত্র ব্যতীত জানা যায় না। হাদীস বর্ণনার ক্ষেত্রে কায়স একজন দুর্বল রাবী।
[হাফিয মুনযিরী (র) বলেন): কায়স ইবনে রাবী একজন বিশ্বস্ত রাবী। তবে তাঁর স্মৃতিশক্তি ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও তাঁর বর্ণনার সূত্র হাসান পর্যায়ের অন্তর্ভুক্ত। সুফিয়ান সাওরী (র) আহারের পূর্বে উযূ করা অপসন্দ করতেন। ইমাম বায়হাকী (র) বলেন, অনুরূপ মালিক ইবনে আনাস (রা)ও অপসন্দ করতেন। অনুরূপ ইমাম শাফিঈ (র)-এর মাযহারের ইমামগণ তা বর্জন করা পসন্দ করতেন এবং তারা এই হাদীস প্রমাণ হিসেবে গ্রহণ করেন। অর্থাৎ ইবনে আব্বাস (রা) বলেছেন: আমরা নবী (ﷺ)-এর নিকট ছিলাম। তিনি প্রকৃতির কাজ সেরে ফিরে আসেন। এরপর তাঁর নিকট খানা পরিবেশন করা হয়। তাঁকে বলা হয়, আপনি কি উযূ করবেন না? তিনি বললেন: আমি তো সালাত আদায় করব না যে উযূ করব?
মুসলিম, আবু দাউদ, তিরমিযী অনুরূপ বর্ণনা করেন। তবে তাঁরা দু'জনে বলেনঃ আমি যখন সালাত আদায়ের জন্য দাঁড়াই, তখনই কেবল উযু করে নেয়ার জন্য আদিষ্ট হয়েছি।)
كتاب الطعام
التَّرْغِيب فِي غسل الْيَد قبل الطَّعَام إِن صَحَّ الْخَبَر وَبعده والترهيب أَن ينَام وَفِي يَده ريح الطَّعَام لَا يغسلهَا
3290- عَن سلمَان رَضِي الله عَنهُ قَالَ قَرَأت فِي التَّوْرَاة إِن بركَة الطَّعَام الْوضُوء بعده فَذكرت ذَلِك للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وأخبرته بِمَا قَرَأت فِي التَّوْرَاة
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بركَة الطَّعَام الْوضُوء قبله وَالْوُضُوء بعده

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ لَا يعرف هَذَا الحَدِيث إِلَّا من حَدِيث قيس بن الرّبيع وَقيس يضعف فِي الحَدِيث
انْتهى
قَالَ الْحَافِظ قيس بن الرّبيع صَدُوق وَفِيه كَلَام لسوء حفظه لَا يخرج الْإِسْنَاد عَن حد الْحسن وَقد كَانَ سُفْيَان يكره الْوضُوء قبل الطَّعَام
قَالَ الْبَيْهَقِيّ وَكَذَلِكَ مَالك بن أنس كرهه وَكَذَلِكَ صاحبنا الشَّافِعِي اسْتحبَّ تَركه وَاحْتج بِالْحَدِيثِ يَعْنِي حَدِيث ابْن عَبَّاس قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأتى الْخَلَاء ثمَّ إِنَّه رَجَعَ فَأتي بِالطَّعَامِ فَقيل أَلا تتوضأ قَالَ لم أصل فأتوضأ
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ بِنَحْوِهِ إِلَّا أَنَّهُمَا قَالَا فَقَالَ إِنَّمَا أمرت بِالْوضُوءِ إِذا قُمْت إِلَى الصَّلَاة
tahqiqতাহকীক:তাহকীক চলমান