আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬১৫
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১৫. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি মদপানে অভ্যস্ত থাকা অবস্থায় মারা যায়, সে (প্রকৃতপক্ষে) নেশাগ্রস্থ অবস্থায়ই কবরে প্রবেশ করে। তাকে কবর থেকে নেশাগ্রস্থ অবস্থায় (কিয়ামতের দিন) উঠান হবে এবং তাকে জাহান্নামের দিকে নেশাগ্রস্ত অবস্থায় সাকরান নামক পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হবে। তাতে বমি ও রক্তের সমন্বয়ে একটি কূপ প্রবাহমান থাকবে। আসমান যমীন স্থির থাকা পর্যন্ত সর্বদা তাই হবে তার পানাহার।
(ইস্পাহানি বর্ণিত। আমার ধারণা, মুসনাদে আবু ইয়ালা-এর সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। তবে এর সনদ সূত্র অপরিচিত।)
(ইস্পাহানি বর্ণিত। আমার ধারণা, মুসনাদে আবু ইয়ালা-এর সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। তবে এর সনদ সূত্র অপরিচিত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3615- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من فَارق الدُّنْيَا وَهُوَ سَكرَان دخل الْقَبْر سَكرَان وَبعث من قَبره سَكرَان وَأمر بِهِ إِلَى النَّار سَكرَان إِلَى جبل يُقَال لَهُ سَكرَان فِيهِ عين يجْرِي مِنْهَا الْقَيْح وَالدَّم وَهُوَ طعامهم وشرابهم مَا دَامَت السَّمَوَات وَالْأَرْض
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَأَظنهُ فِي مُسْند أبي يعلى أَيْضا مُخْتَصرا وَفِيه نَكَارَة
رَوَاهُ الْأَصْبَهَانِيّ وَأَظنهُ فِي مُسْند أبي يعلى أَيْضا مُخْتَصرا وَفِيه نَكَارَة