আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬১৬
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১৬. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি নেশাগ্রস্থ হওয়ার কারণে একবার সালাত বর্জন করবে, মনে করা যাক যে, দুনিয়া এবং তার উপরস্থ বস্তু তার কিন্তু তা তার থেকে ছিনিয়ে নেয়া হয়। যে ব্যক্তি চারবার নেশাগ্রস্ত হওয়ার কারণে সালাত বর্জন করে, তাকে 'তীনাতুল খাবাল' থেকে পান করানো আল্লাহর দায়িত্বে চলে যায়। বলা হল, 'তীনাতুল খাবাল' কি? তিনি বললেন: জাহান্নামীদের (শরীর থেকে নির্গত) পূজ।
(হাকীম বর্ণিত। তিনি বলেন: হাদীসটির সনদসূত্র সহীহ।)
(হাকীম বর্ণিত। তিনি বলেন: হাদীসটির সনদসূত্র সহীহ।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3616- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ترك الصَّلَاة سكرا مرّة وَاحِدَة فَكَأَنَّمَا كَانَت لَهُ الدُّنْيَا وَمَا عَلَيْهَا فسلبها وَمن ترك الصَّلَاة أَربع مَرَّات سكرا كَانَ حَقًا على الله أَن يسْقِيه من طِينَة الخبال
قيل وَمَا طِينَة الخبال قَالَ عصارة أهل جَهَنَّم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قيل وَمَا طِينَة الخبال قَالَ عصارة أهل جَهَنَّم
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد