আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬১৮
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১৮. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: আমার উম্মাত যখন পাঁচটি কাজ (অপরাধ) হালাল মনে করবে, তখন তাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে পড়বে। তা হল : ১. যখন পারস্পরিক অভিসম্পাতের প্রসার ঘটবে, ২. ব্যাপকভাবে মদপান করবে, ৩. (নারী) পুরুষ নির্বেশেষ যখন রেশমী বস্ত্র পরিধান করবে, ৪. গায়িকাদের পৃষ্ঠপোষকতা করা হবে এবং ৫. পুরুষে পুরুষে এবং নারীতে নারীতে পরস্পরের উপগত হবে।
(বায়হাকী বর্ণিত। রেশমী বস্ত্র পরিধান অনুচ্ছেদে হাদীসটি পেছনে অতিবাহিত হয়েছে। )
(বায়হাকী বর্ণিত। রেশমী বস্ত্র পরিধান অনুচ্ছেদে হাদীসটি পেছনে অতিবাহিত হয়েছে। )
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3618- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا استحلت أمتِي خمْسا فَعَلَيْهِم الدمار إِذا ظهر التلاعن وَشَرِبُوا الْخُمُور ولبسوا الْحَرِير وَاتَّخذُوا القيان وَاكْتفى الرِّجَال بِالرِّجَالِ وَالنِّسَاء بِالنسَاء
رَوَاهُ الْبَيْهَقِيّ وَتقدم فِي لبس الْحَرِير
رَوَاهُ الْبَيْهَقِيّ وَتقدم فِي لبس الْحَرِير