আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬১৭
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৬১৭. হযরত ইমাম আহমাদ (র) তাঁর (নবী করীম ﷺ) থেকে বর্ণনা করেন যে, যে ব্যক্তি নেশাগ্রস্ত হয়ে এক ওয়াক্ত সালাত বর্জন করবে, মনে করা যাক, যে দুনিয়া এবং তার উপরস্থ বস্তু তার, কিন্তু তা তার থেকে কেড়ে নেয়া হবে।
(তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3617- وروى أَحْمد مِنْهُ من ترك الصَّلَاة سكرا مرّة وَاحِدَة فَكَأَنَّمَا كَانَت لَهُ الدُّنْيَا وَمَا عَلَيْهَا فسلبها

وَرُوَاته ثِقَات
tahqiqতাহকীক:তাহকীক চলমান