আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮৬৪
অধ্যায়ঃ সদ্ব্যবহার
ইয়াতীমের তত্ত্বাবধান, তার প্রতি দয়া প্রদর্শন, তার ভরণ-পোষণ এবং বিধবা ও দুঃস্থের সেবায় আত্মনিয়োগ করার প্রতি অনুপ্রেরণা
৩৮৬৪. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী (ﷺ)-এর খিদমতে এসে তার অন্তর শক্ত হওয়ার ব্যাপারে অভিযোগ করল। তিনি বলেন: তুমি কি তোমার অন্তর কোমল করতে চাও এবং তোমার আশা পূরণ করতে চাও তাহলে তুমি ইয়াতীমের প্রতি সদয় হবে, তার মাথায় হাত বুলাবে, তোমার খানা থেকে তাকে আহার করাবে, এতে তোমার মনের আশা পূরণ করা হবে।
(তাবারানী (র) বাকীয়া সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তার বর্ণনাসূত্রে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন।)
(তাবারানী (র) বাকীয়া সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে তার বর্ণনাসূত্রে একজন অজ্ঞাতনামা রাবী রয়েছেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي كَفَالَة الْيَتِيم وَرَحمته وَالنَّفقَة عَلَيْهِ وَالسَّعْي على الأرملة والمسكين
3864- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل يشكو قسوة قلبه قَالَ أَتُحِبُّ أَن يلين قَلْبك وتدرك حَاجَتك ارْحَمْ الْيَتِيم وامسح رَأسه وأطعمه من طَعَامك يلن قَلْبك وتدرك حَاجَتك
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة بَقِيَّة وَفِيه راو لم يسم أَيْضا
رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة بَقِيَّة وَفِيه راو لم يسم أَيْضا
হাদীসের ব্যাখ্যা:
হৃদয়ের কঠোরতা এক ধরনের মানসিক রোগ। এ ব্যধি মানুষকে সহজে আক্রমণ করতে পারে, কিন্তু মানুষ তা সহজে উপলব্ধি করতে পারে না। কোন কোন সময় উপলব্ধি করতে পারলেও তার অপকারিতা সম্পর্কে সঠিক আন্দাজ সে করতে পারে না। ফলে এ মারাত্মক রোগের প্রায়ই চিকিৎসা হয় না। ধীরে ধীরে রোগ বৃদ্ধি পায় এবং রোগীকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করে।
এ মারাত্মক রোগ দূর করার জন্য আল্লাহর রাসূল ﷺ ইয়াতীমকে ভালবাসতে বলেছেন। ইয়াতীমের মাথায় হাত বুলানোর অর্থ হল তাকে স্নেহ-মমতা করা, তার সাথে নরম ব্যবহার করা, তার হক আত্মসাৎ না করা, তার অভাব-অভিযোগ দূর করা, তার প্রয়োজন পূরণ করা ইত্যাদি। মিসকীনদেরকে খাওয়ানোর কথাও বলা হয়েছে। যে ব্যক্তি এ দুটো কাজ করে, সে মূলত প্রশস্ত মনের অধিকারী। মানুষের প্রতি ভালবাসা না থাকলে কোন মানুষ অন্যের উপকার করতে পারে না। তাই যে এ দুটো কাজ কর্তব্য জ্ঞান করে করতে থাকবে, আল্লাহ তার মনে মানুষের জন্য স্নেহ-মমতা সৃষ্টি করে দিবেন এবং অন্তরে অন্যের জন্য স্নেহ-মমতা সৃষ্টি হওয়ার অর্থ হল অন্তরের কঠোরতা দূর হওয়া।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)